Jatio Konthosor জাতীয় কণ্ঠস্বর

Website

Jatio Konthosor জাতীয় কণ্ঠস্বর . This is Jatio Konthosor জাতীয় কণ্ঠস্বর Official Page

📉 স্বর্ণের দামে স্বস্তি!বিশ্ববাজারে দাম কমার ধারাবাহিকতায় দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম।সোমবার (২৮ সেপ্টেম্বর) নতুন ম...
28/09/2026

📉 স্বর্ণের দামে স্বস্তি!

বিশ্ববাজারে দাম কমার ধারাবাহিকতায় দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

✨ নতুন দাম:
🔸 ২২ ক্যারেট — ২,৩০,৭৭২ টাকা/ভরি
🔸 ২১ ক্যারেট — ২,২০,৩৯১ টাকা/ভরি
🔸 ১৮ ক্যারেট — ১,৮৯,২৪৮ টাকা/ভরি
🔸 সনাতন — ১,৫৪,২৫৬ টাকা/ভরি

২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স প্রায় ৪ হাজার ১৯০ ডলারে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

📌 স্বর্ণের নতুন দাম জানতে পোস্টটি শেয়ার করে রাখুন।

🌏 তাইওয়ানকে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের টানাপোড়েনের মধ্যেই সামনে এলো নতুন তথ্য।চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদ...
28/09/2026

🌏 তাইওয়ানকে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের টানাপোড়েনের মধ্যেই সামনে এলো নতুন তথ্য।

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ জানিয়েছেন, চীনের উদ্বেগের জবাবে একপর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন—চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে আগ্রহী কি না।

তাইওয়ান ইস্যু দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়। এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা আলোচনায় গুরুত্ব পেয়েছে।

📌 পুরো ঘটনাটি জানতে বিস্তারিত প্রতিবেদন পড়ুন।

🚨 ভাঙা কক্ষেই চলছে শিশুদের টিকাদান!রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের পর একটি ভাঙা কক্ষ পরি...
28/09/2026

🚨 ভাঙা কক্ষেই চলছে শিশুদের টিকাদান!

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের পর একটি ভাঙা কক্ষ পরিষ্কার করে আবারও টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকালে সেখানে শিশুদের টিকাদান দেওয়া হলেও এখনো পানি ও বিদ্যুৎ সংযোগ নেই। ফলে গরমের মধ্যে শিশু ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্বাস্থ্যকর্মীরাও স্বাভাবিক পরিবেশে কাজ করতে পারছেন না।

এর আগে শনিবার ও রোববার সেন্টারের বাইরে সড়কের পাশে ত্রিপল টানিয়ে টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল।

📌 সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে।

⚠️ শিশু ও মায়েদের স্বাস্থ্যসেবা স্বাভাবিক করতে দ্রুত পানি, বিদ্যুৎ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

🍯🚨 হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’!ফেনী শহরের একটি আবাসিক হোটেলের বাথরুমে গ্যাস সিলিন্ডার ও চুলা বসিয়ে চিনি জ্বা...
28/09/2026

🍯🚨 হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’!

ফেনী শহরের একটি আবাসিক হোটেলের বাথরুমে গ্যাস সিলিন্ডার ও চুলা বসিয়ে চিনি জ্বাল দিয়ে তথাকথিত ‘খাঁটি মধু’ তৈরির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, মাত্র ২ কেজি আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনি মিশিয়ে তৈরি করা হতো ১২ কেজি ভেজাল মধু। পরে তা খাঁটি মধু হিসেবে বাজারজাত করা হতো।

রোববার রাতে ফেনী পৌর এলাকার বড় মসজিদ রোডের ‘হোটেল ট্যুরিস্ট আবাসিক’-এর ষষ্ঠ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ভেজাল মধু তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। চক্রের আরও সদস্যকে আটকের চেষ্টা চলছে।

⚠️ কম দামে ‘খাঁটি মধু’ কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন না তো?

নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর নদীর পাড় থেকে নাজমা আক্তার নাজুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বাম...
26/09/2026

নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর নদীর পাড় থেকে নাজমা আক্তার নাজুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বামী নুরুল আমিনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি।

বিস্তারিত লিংক দেওয়া হবে

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ফসফরাস শেল ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। নাবাতিহ ও টায়ার জেলার বিভিন্ন...
26/09/2026

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ফসফরাস শেল ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। নাবাতিহ ও টায়ার জেলার বিভিন্ন এলাকায় ভারী গোলাবর্ষণের খবরও জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

এদিকে দুটি অবিস্ফোরিত বিমান বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে লেবানন সেনাবাহিনী।

বিস্তারিত লিংক দেওয়া হবে

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ড দিয়েছেন...
26/09/2026

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

বিস্তারিত লিংক দেওয়া হবে

১০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণাধীন টাঙ্গাইলের বাসাইলের একটি সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠ...
26/09/2026

১০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণাধীন টাঙ্গাইলের বাসাইলের একটি সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

ঘটনায় মামলা, উপঠিকাদার গ্রেপ্তার এবং একাধিক প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিস্তারিত লিংক দেওয়া হবে

নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে নির্বাচন শুরু হতে প...
24/09/2026

নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম।

রমজান, ঈদ, পূজা ও এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নিচ্ছে নির্বাচন কমিশন।

বিস্তারিত লিংক দেওয়া হবে

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমকে গাড়িচাপায় হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে আসামিপক্ষের ৯ ল...
24/09/2026

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমকে গাড়িচাপায় হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে আসামিপক্ষের ৯ লাখ টাকায় আপস হয়েছে। আদালতে পরিবার আসামির জামিন বা খালাসে আপত্তি নেই বলে জানানো হয়েছে।

বিস্তারিত লিংক দেওয়া হবে

Address

Ashkona, Hajjcamp, DakshinKhan
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Jatio Konthosor জাতীয় কণ্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby convenience stores