খবরের পাতা

খবরের পাতা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ সংবাদ

22/05/2026
27/04/2026

এখনও তার কাছে আমি ৫০০ টাকা রিকশা ভাড়া পাই

সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হা/'মলার আশ''ঙ্কা, সতর্কতা জারি=====================জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি ...
25/04/2026

সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হা/'মলার আশ''ঙ্কা, সতর্কতা জারি
=====================

জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় জ''ঙ্গি সংগঠনের সম্ভাব্য হাম/ লার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ।

নিষিদ্ধ ঘোষিত একটি জ''ঙ্গি সংগঠনের সদস্যরা সমন্বিত হাম'/লার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে এই জরুরি সতর্কতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি গোপন কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার মন্তব্য পাওয়া না গেলেও, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রা'ইম (সিটিটিসি) ইউনিট এবং অন্যান্য ইউনিটের অন্তত তিনজন কর্মকর্তা শুক্রবার (২৪ এপ্রিল) এই সতর্কতা বার্তা পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে: ডিএমপি কমিশনার
চিঠিতে বলা হয়, নিষি''দ্ধ সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলছে। তারা রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল স্থানগুলোকে তাদের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে। সংসদ ভবন ছাড়াও পুলিশ ও সাম''/রিক স্থাপনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাসনালয় তাদের হামলার সম্ভাব্য তালিকায় রয়েছে। এছাড়া জনাকীর্ণ বিনোদন কেন্দ্রগুলোকেও এই হাম'/ লার ঝুঁকির আওতায় আনা হয়েছে। হাম'/ লা পরিচালনার জন্য তারা একাধিক পদ্ধতির পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।

এরই পরিপ্রেক্ষিতে, সম্ভাব্য যেকোনো হাম'/ লা প্রতিরোধে পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট সকল ইউনিটকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিটিটিসি এবং সকল জেলার পুলিশ সুপারদের এই সতর্কতা বার্তার অনুলিপি পাঠানো হয়েছে।

তবে কর্মকর্তারা উল্লেখ করেছেন, এ ধরনের সতর্কতা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থার অংশ, তবে এটি যেকোনো ধরনের সন্ত্রা'/ সী হাম'/ লার হু''মকির বিরুদ্ধে পুলিশের সতর্কতাকে ইঙ্গিত করে।

নিরাপত্তাজনিত কারণে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। Source: আরটিভি নিউজ

তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী---- কিছু দিনে লোডশেডিং বেড়ে যাওয়ার ফলে দুর্ভোগে চরমে উঠেছে। শিল্প ...
25/04/2026

তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
----
কিছু দিনে লোডশেডিং বেড়ে যাওয়ার ফলে দুর্ভোগে চরমে উঠেছে। শিল্প উৎপাদন, কৃষি উৎপাদনসহ নানা খাতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। সে কারণে এখন প্রশ্ন উঠছে, এই লোডশেডিং কত দিন চলবে?
লোডশেডিংয়ের মাত্রা শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল থেকে আদানি পাওয়ারের আমদানিকৃত বিদ্যুৎ আবারো পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁশখালির এসএস পাওয়ারের আইপিপি প্ল্যান্ট থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে আগামী ২৮শে এপ্রিল থেকে।
বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা বলেন, ‘২৮ এপ্রিল থেকে প্রায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো, যাতে সংকট খানিকটা কমবে। এছাড়া জ্বালানি সংকটে আরএনপিএন এর বন্ধ ইউনিটটি চালু হলে সব মিলিয়ে মে মাসের প্রথম সপ্তাহে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।’
এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে বলে মনে করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘আদানি পাওয়ার প্ল্যান্ট আমাদেরকে যা সাপ্লাই করতো তাদের একটি ইউনিটে সমস্যা হওয়ায় এখন অর্ধেক দিতে পারছে, বাঁশখালির এসএস পাওয়ারের ক্ষেত্রেও একই অবস্থা। তাদের সবার সঙ্গে আমরা কথা বলেছি, আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।’
তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলে এবং বাংলাদেশে জ্বালানি সংকটের এই প্রেক্ষাপট ঠিক না হওয়া পর্যন্ত লোডশেডিং সহ্য করেই চলতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞদের অনেকে।
জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলছেন, প্রায় ছয় থেকে সাত হাজার মেগাওয়াটের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করে এই মুহূর্তে লোডশেডিং কমানো সম্ভব।
কিন্তু এক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম যত বাড়বে সেটি বহন করা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কঠিন বলেই মনে করেন তিনি।
তিনি বলছেন, ‘বর্তমানে প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এই খাতে। এবার হয়তো সেটা ৬০ হাজার কোটি টাকা হতে পারে। ফার্নেস অয়েল নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে চাইলেই বাড়তি উৎপাদন করা যাবে না।’

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when খবরের পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category