Gazipur Hotline ফেইসবুক গ্রুপটি গাজীপুরের তথ্য ও অনুসন্ধান মুলক গ্রুপ।
এছাড়া এই গ্রুপে গাজীপুরের বিভিন্ন খবরাখবর, সুবিধা-অসুবিধা, গাজীপুরের সকল যাবতীয় তথ্য তুলে ধরার সুযোগ রয়েছে।
পোষ্ট এবং কমেন্ট করার নিয়মাবলীঃ
এই গ্রুপটি কোনভাবেই রাজনৈতিক সংশ্লিষ্ট নয়। এটি তথ্যমুলক গ্রুপ। যদি আপনি গ্রুপের নিয়ম-কানুন মেনে চলতে পারেন বা নিয়ম-কানুনের সাথে একমত হন তাহলে আপনি গ্রুপে যোগ দিতে পারেন। এই গ্রুপ আপনার তথ
্যের জন্য সবচেয়ে উপযোগী মাধ্যম।
নিয়মসমুহ নিম্নে উল্লেখ করা হলোঃ ১. বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ এই গ্রুপের সদস্য হতে পারেন কিন্তু বিষয়বস্তু গাজীপুর সম্পর্কিত হতে হবে।
২. গাজীপুরের সকল স্থানের ছবি এবং ভিডিও এই গ্রুপে পোষ্ট করতে পারেন। তবে অবশ্যই এমন কিছু পোষ্ট করবেন না যা আপত্তিকর।
৩. এই যুগটা সেলফি তোলার। আপনি সেলফি পোষ্ট করতে পারেন না।
৪. গ্রুপে বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং অনুসন্ধানী পোস্ট সবচেয়ে বেশি প্রাধাণ্য পাবে।
৫. গ্রুপে কোন পোস্টে ব্যাক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়। যে কোন প্রকার অশ্লীলতা/নোংরামি এই গ্রুপে কঠোরভাবে নিষিদ্ধ, যদি কেউ এই ধরনের পোস্ট করার চেষ্টা করে তাকে বিনা বিজ্ঞপ্তি তে গ্রুপ থেকে ব্যান করা হবে। গালাগালি, হুমকি দিলে ব্যান করে দেয়া হবে।
৭. কোন ব্যক্তিকে হেয় করে পোষ্ট অথবা কমেন্ট দেয়া এই গ্রুপে কোন ভাবেই আনুমোদিত না।
৮. কোন প্রকার ব্যক্তিগত ক্ষোভ, সংঘর্ষের বহিঃপ্রকাশ গ্রুপে অনুমোদিত নয়, লঙ্ঘনকারী কে এডমিনগণ বিনা নোটিশে ব্যান করতে পারেন।
৯. কোন ধরণের রাজনৈতিক আলোচনা গ্রুপে নিষিদ্ধ। বিনা নোটিশে ব্যান।
১০. গ্রুপের মেয়েদের কোনভাবেই বিরক্ত করা যাবে না।
এটি প্রেম করার জায়গা নয় এটি কাজি অফিস কিংবা ম্যারিজ মিডিয়া নয়। বিয়ে করতে চাইলে বাবা মাকে বলুন গ্রুপে নয়।
১১. বৈষম্য, অবজ্ঞা/অবহেলা সহ নেতিবাচক সবকিছু নিয়ে আলোচনাসহ কোনটি ভুল, কোনটি সঠিক এসব কিছু গ্রুপে অনুমোদিত।
গঠনমূলক সমালোচনা গ্রুপে সমাদৃত। তবে, প্রশাসনিক কোন কর্মকর্তা/করমচারী যেন কোন ভাবে ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে সদস্যবৃন্দ কে সাবধান থাকতে হবে।
১২. কপিরাইট আইন লঙ্ঘন করে এমন কোন ছবি, বিবৃতি,
প্রবন্ধ/অনুচ্ছেদ গ্রুপে অনুমোদিত না।
১৩. জাতীয় নিরাপত্তা লঙ্ঘন অথবা তার তুল্য কোন কিছুর পোস্ট গ্রুপে অনুমোদিত নয়।
১৪. অপ্রাসঙ্গিক পোষ্ট গ্রুপে অনুমোদিত নয়।
১৫. গ্রুপে যদি কোন কারনে সমস্যা দেখা দেয়, সমস্যা মোকাবিলায় এডমিনগণ বন্ধুত্বপূর্ণ ভাবে গ্রুপের অন্যান্য সদস্যদের সাহায্য নিবেন। তবে, এডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৬. সরকার বিরোধী উস্কানি মুলক পোস্ট নিষিদ্ধ।
১৭. কোন সদস্যকর্তৃক উপরিউল্লেখিত যেকোন নিয়মের পরিপন্থি কোন কর্ম সাধন হলে, সদস্যকে সতর্ক করা হবে এবং পরবর্তীতে একই কর্ম সম্পাদনে বিনা নোটিশে গ্রুপ থেকে ব্যান করা হবে।
১৮। গ্রুপে বিজ্ঞাপন দিতে চাইলে অ্যাডমিন প্যানেলে
যোগাযোগ করুন।