Deshi Ranna- দেশী রান্না

Deshi Ranna- দেশী রান্না Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deshi Ranna- দেশী রান্না, Convenience Store, New Salem, New Salem, ND.
(1)

05/28/2023

The future is uncertain, but there are some trends that we can see emerging. Here are a few of the things that I think will shape the future:

Artificial intelligence: AI is already having a major impact on our lives, and it will only become more important in the years to come. AI will be used to automate tasks, make predictions, and create new products and services.
Climate change: Climate change is a major threat to our planet, and it will have a profound impact on our lives in the future. We need to take action to reduce our emissions and adapt to the effects of climate change.
Globalization: The world is becoming increasingly interconnected, and globalization will continue to shape the future. We need to find ways to work together to solve global problems and create a more sustainable future.
Technology: Technology is changing at an exponential rate, and it will continue to do so in the future. We need to be prepared for the challenges and opportunities that new technologies will bring.
These are just a few of the things that I think will shape the future. It's impossible to say for sure what the future holds, but I'm excited to see what the world will be like in the years to come.


BBard Talks

✨এই সেই সাগর⤵️যার কথা পবিত্র📖কোরআনে আল্লাহ্ পাক বলেছেন,দুই ধরনের পানিএকি সাথে কিন্তু কখনো মিশ্রিত হয় না,আল্লাহু আকবার ।م...
04/30/2020

✨এই সেই সাগর⤵️
যার কথা পবিত্র📖কোরআনে আল্লাহ্ পাক বলেছেন,দুই ধরনের পানি
একি সাথে কিন্তু কখনো মিশ্রিত হয় না,
আল্লাহু আকবার ।
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন ।

بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ

উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল,
যা তারা অতিক্রম করে না ।

فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

অতএব,
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার
কোন কোন অবদানকে অস্বীকার করবে ?

সূরা আর রহমান (মদীনায় অবতীর্ণ)
আয়াত -১৯,২০,২১

04/29/2020

Facebook হবে সব চেয়ে বৃহত্তম virtual কবরস্থান। আগামী ৮০-১০০ বছর পর অধিকাংশ Facebook ID গুলো মৃত থাকবে। শুধু থাকবে তাদের কর্ম।
☞ যারা মানুষকে Love story শিখিয়েছে, তার শাস্তি তারা জাহান্নামে পাবে।
☞ যারা ট্রল, অশ্লীল ও বেহায়াপনা মেয়েদের ছবি/ভিডিও upload করেছে, তাদের বিরুদ্ধে সাক্ষী Liker ও commenter দিবে।
☞ যারা অনইসলামীক গান বাজনার প্রচার ও প্রসার করেছেন, তাদের বিরুদ্ধে সাক্ষী ঐ পোষ্টের Liker ও commenter
☞ যারা ইসলাম ধর্মের নামে মিথ্যা, ভুল, বানোয়াট বিষয়কে ইসলাম ধর্ম হিসাবে প্রচার করেছেন, তাদের বিরুদ্ধে সাক্ষী ঐ পোষ্টের Liker ও commenter
☞ আর যারা ফেসবুককে আল্লাহর বাণী ও ইসলাম প্রচারের মাধ্যম বানিয়েছে তাদের পুরষ্কার আল্লাহ
দিবেন।
ফেসবুকে কোনো অশ্লীল ছবি আপলোড দেওয়া থাকলে মৃত্যুর পরও তার পাপের বোঝা বাড়তে থাকবে। তার কবরে অনন্ত কাল ধরে পাপ পৌছাতে থাকবে। ফেসবুক ভার্চুয়াল দুনিয়া হলেও এর হিসাব ও দিতে হবে কারন এতে আপনি বাস্তব জীবনের সময়কেই নষ্ট করছেন। আর কেউ আল্লাহ ও তার রাসুলের বানী প্রচার করলে, তার জন্য সদকায়ে জারিয়া পেতেই থাকবে, কেয়ামত পর্যন্ত।
এবার আপনি চিন্তা করুন, আপনি কি করবেন?

{সংগ্রহিত পরিমার্জিত}

এই সেই জাপানি বিজ্ঞানী ইশিনোরি ওসিমি যিনি রোযার উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান ২০১৬ সালে। তিনি আবিস্কার করেন যে ১২ থে...
04/29/2020

এই সেই জাপানি বিজ্ঞানী ইশিনোরি ওসিমি যিনি রোযার উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান ২০১৬ সালে। তিনি আবিস্কার করেন যে ১২ থেকে ২৪ ঘণ্টা রোযা রাখলে মানুষের দেহে অটোফেযি চালু হয়। তিনি প্রমাণ করেন যে রোযার মাধ্যমে মানুষের নিন্ম লিখিত উপকারগুলো হয় -
১। দেহের সেল পরিস্কার হয়
২। ক্যান্সার সেল ধবংস হয়
৩। পাকস্থলীর প্রদাহ সেরে যায়
৪। ব্রেইনের কার্যকারিতা বাড়ে
৫। শরীর নিজে নিজেই সেরে ওঠে (Autophazy)
৬। ডায়াবেটিস ভাল হয়
৭। বার্ধক্য রোধ করা যায়
৮। স্থুলতা দূর হয়
৯। দীর্ঘ জীবন লাভ করা যায়

আল্লাহ তাকে ইমানের দাউলাত দান করুন।

04/28/2020

আমার ঘরে ১৪ ইঞ্চি এল সিডি টিবিকে আমি কত সুন্দর বক্স ভরে রেখেছি।

নিয়মিত ধুলা বালি পরিষ্কার করি।
টাইম টু টাইম ওপেন করি একের পর এক সিরিয়াল দেখি।

পিছনের রুমে আলমারির উপর একটি আল্লাহর কোরআনের কপি আজ কতদিন এতিমের মতো পড়ে আছে।
ধুলোবালিতে ভরে গেছে।

রহমতের ফেরেস্তা গুলি ভিতরে ডুকতে পারছেনা,স্বারী স্বারী পুতুল মূর্তিতে সাজানো ঘরটিতে। দিন রাত ভেসে আসছে গানের আওয়াজ।

ফেরেস্তা গুলি কোরআন কে এরকম অবহেলিত হয়ে পড়ে থাকতে দেখে কি কান্না করছেনা?

কোরআনের মর্যাদা আমি আপনি কি বুঝব?
কোরআনের মর্যাদা বুঝেছে ইসলামের প্রথম শহিদ জননী সুমাইয়া (রাদিঃ),

কোরআনের মর্যাদা বুঝেছে উম্মুল মুমিনিন হযরত খদিজাতুল কুবরা(রদিঃ),

হযরত সুমাইয়া(রদিঃ)কে কাবাতুল্লার দরজায়,
কমবখত দাজ্জাল আবু জেহেল দু পা দু উটের সাথে বেঁধে লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে নির্মম ভাবে শহিদ করেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তবুও কোরআন ছাড়েন নি।ইমান ত্যাগ করেন নি।

আম্মি খদিজাতুল ক্বোবরা(রদিঃ)
নবীজি(সঃ)এর জন্য জাবালে(পাহাড়)নুরে
দিনের পর দিন রাতের পর রাত একাই হেটে হেটে উঠতেন আর নামতেন।

কত উঁচু পাহাড়। এখন উন্নত হয়েছে উঠতে দু'ঘন্টা সময় লাগে।তখন?

স্বচক্ষে দেখে আসুন জাবালে নুর বুক কেঁপে উঠবে,আম্মি খদিজা(রদিঃ) স্মৃতি চোখে ভেসে উঠবে।

কোরআনের মর্যাদা যে বুঝেনা। আল্লাহ তার থেকে সব নিয়ামত কেড়ে নেই।

আল্লাহ আমাদের ছহীহ বুঝ দান করুন।আমিন।

#হাফেজ মওলানা আবু আব্দুল্লাহ

UAE,Al wahda

04/27/2020

তাকওয়া হলো তাই, যখন ফেইসবুকের ওয়ালজুড়ে আপনি একটা মুভির এতো এতো রিভিউ দেখার পরও, এতো এতো বিচার-বিশ্লেষণ দেখার পরও, ওই মুভির লিঙ্কে ক্লিক করেন নি, মুভিটা দেখেন নি, কারণ, আপনি জানেন, মুভিটা দেখলে আপনার নফস তৃপ্ত হবে, কিন্তু অখুশি হবেন আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা। নফসের তৃপ্তি আর আল্লাহর সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টিটাকে বেছে নেওয়ার নামই তাকওয়া।

#আরিফ আজাদ

মে মাসে সুরাইয়া তারকাপুঞ্জের উদয়ের মাধ্যমে করোনা ভাইরাসের বিদায়:বিভ্রান্তির জবাব এবং কঠিন সতর্কবার্তা▬▬▬▬◒◒◒▬▬▬▬“১২ মে ২...
04/27/2020

মে মাসে সুরাইয়া তারকাপুঞ্জের উদয়ের মাধ্যমে করোনা ভাইরাসের বিদায়:
বিভ্রান্তির জবাব এবং কঠিন সতর্কবার্তা
▬▬▬▬◒◒◒▬▬▬▬
“১২ মে ২০২০ রমাযানে সুরাইয়া তারকাপুঞ্জ (কৃত্তিকা/Pleiades) এর উদয় হলে করোনা ভাইরাসের পরিসমাপ্তি হবে।” এ প্রসঙ্গে সৌদি আরবের অন্যতম শ্রেষ্ঠ আলেম ড. শাইখ সালেহ আস সুহাইমী (হাফিযাহুল্লাহ) বিশ্ববাসীর কাছে এক কঠোর সতর্কবার্তা দিয়েছেন। নিম্নে তার হুবহু অনুবাদ পেশ করা হল:
শাইখ সুহাইমী (হাফিযাহুল্লাহ) বলেন:
“আমি একটি বিষয়ে সতর্ক করতে চাই। তা হল, বর্তমানে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি হাদিস সম্পর্কে আলোচনা-পর্যালোচনা চলছে। হাদিসটিকে কোন কোন আলেম সহিহ বলেছেন। তা হল: “যদি কোন রোগ-বালায়ের প্রাদুর্ভাব ঘটে তাহলে সুরাইয়া তারকার আবির্ভাবের মাধ্যমে তা শেষ হয়ে যায়।” অর্থাৎ কদিন পরে ভোর রাতে সুরাইয়া তারকা উদিত হলেই বিপদাপদ (করোনা-মহামারী) শেষ হয়ে যাবে!
এমন দুর্যোগকালীন সময়ে এ সব কথাবার্তা প্রচার করা জায়েজ নেই। এর কারণ চারটি। যথা:
◉ প্রথম কারণ:
এ হাদিসটি যদি সহিহ হয়ে থাকে তাহলে তা দ্বারা ফসলের রোগ-বালাই উদ্দেশ্য। মানুষ যে সকল রোগ-ব্যাধিতে আক্রান্ত হয় সেগুলো উদ্দেশ্য নয়।
আর এটিই সঠিক কথা যে, এটি চাষাবাদ ও ফসলাদির সাথে সম্পৃক্ত। আলেমগণও এ ব্যাপারে একমত হয় নি যে, মানুষ যে সকল রোগ-ব্যাধিতে আক্রান্ত হয় সেগুলোও এর অন্তর্ভূক্ত।
◉ দ্বিতীয় কারণ:
এ হাদিসের প্রচারণাকে কেন্দ্র করে যে সকল মানুষ ইতোমধ্যে আল্লাহর দিকে ফিরে এসেছিল এবং যাদের ঈমান মজবুত হয়েছিল এখন তারকার উপর ভিত্তি করে তাদের ঈমান আবার দুর্বল হয়ে যেতে পারে।
◉ তৃতীয় কারণ:
এই বিষয়টি হয়তো নক্ষত্রের সাথে সম্পৃক্ততা বা জ্যোতিষ শাস্ত্রের দিকে ঠেলে দিবে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ বলেছেন:
ﺃَﺻْﺒَﺢَ ﻣِﻦْ ﻋِﺒَﺎﺩِﻱ ﻣُﺆْﻣِﻦٌ ﺑِﻲ، ﻭَﻛَﺎﻓِﺮٌ، ﻓَﺄَﻣَّﺎ ﻣَﻦْ ﻗَﺎﻝَ : ﻣُﻄِﺮْﻧَﺎ ﺑِﻔَﻀْﻞِ ﺍﻟﻠﻪِ ﻭَﺭَﺣْﻤَﺘِﻪِ، ﻓَﺬَﻟِﻚَ ﻣُﺆْﻣِﻦٌ ﺑِﻲ ﻛَﺎﻓِﺮٌ ﺑِﺎﻟﻜَﻮْﻛَﺐِ، ﻭَﺃَﻣَّﺎ ﻣَﻦْ ﻗَﺎﻝَ ﻣُﻄِﺮْﻧَﺎ ﺑِﻨَﻮﺀِ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ، ﻓَﺬَﻟِﻚَ ﻛَﺎﻓِﺮٌ ﺑِﻲ ﻣُﺆْﻣِﻦٌ ﺑِﺎﻟﻜَﻮْﻛَﺐِ »
“আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা মুমিন হয়ে ও কিছু কাফের হয়ে প্রভাত করেছে। যে ব্যক্তি বলেছে যে, ‘আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ায় আমাদের উপর বৃষ্টি হল’, সে তো আল্লাহর প্রতি বিশ্বাসী [মুমিন]ও নক্ষত্রের প্রতি অবিশ্বাসী [কাফের]। আর যে ব্যক্তি বলেছে যে, ‘অমুক অমুক নক্ষত্রের ফলে আমাদের উপর বৃষ্টি হল’, সে তো আল্লাহর প্রতি অবিশ্বাসী [কাফের] এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী [মুমিন]।’’ (বুখারী ও মুসলিম)
আর ভূ-পৃষ্ঠের কোন ঘটনা বা দুর্ঘটনার উপর আকাশের নক্ষত্রের কোন প্রভাব আছে এমন বিশ্বাস পোষণা করা হল ভ্রান্ত বিশ্বাস বরং তা আল্লাহর সাথে শিরক। যেমন কিছু মানুষ বিশ্বাস করে যে, অমুক তারকা উদিত হয়েছে সুতরাং এটা ঘটবে...ওটা ঘটবে বা এই বিপদ হবে...সেই বিপদ হবে ইত্যাদি। এই জাতীয় ভ্রান্ত আকিদা-বিশ্বাস পোষণ করা মহান আল্লাহর সাথে শিরকও হতে পারে।
◉ চতুর্থ ও সর্বশেষ কারণ হল:
যদি সুরাইয়া তারকা উদিত হওয়ার পরও বালা-মসিবত না কাটে তাহলে লোকেরা আমাদের দীন সম্পর্কে কী বলবে? আমরা তো এটিকে দীনের সাথে জুড়ে দিয়েছি কিন্তু ‘মহামারী উঠে যাওয়া’ যে উক্ত হাদিসের অর্থ তা কিন্তু সাব্যস্ত নয়। তাহলে এখানে আমরা আমাদের দ্বীন ইসলামকে দুশমনদের হাসিঠাট্টার বস্তুতে পরিণত করছি অথচ এটার আমাদের কোন প্রয়োজন ছিল না।
সুতরাং হে আল্লাহর বান্দা, তোমার জন্য আবশ্যক হল শরিয়ত সম্মত এবং মেডিকেল ও ডাক্তারি নির্দেশনা মোতাবেক রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে তার সন্তুষ্টি মূলক কাজ করার তৌফিক দান করেন এবং এই বিপদকে উঠিয়ে নেন।
সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর।

অনুবাদক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জবাইল দাওয়াহ সেন্টর, সৌদি আরব।

04/25/2020

#তারাবিহ_না_পড়লে_রোজার_ক্ষতিহবে_কি?

জিজ্ঞাসা–: তারাবীহ নামায না আদায় করলে রোজা ভঙ্গ হবে কি ?

জবাব: তারাবিহ নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে, তবে তার পরিপূর্ণতায় ত্রুটি থেকে যাবে। কেননা, তারাবিহ রমজান মাসের অন্যতম আমল ও বৈশিষ্ট্য। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের আশায় রমজানে তারাবিহ নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারী ৭৫৯)

والله اعلم بالصواب

Address

New Salem
New Salem, ND
58563

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Ranna- দেশী রান্না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

HEXA Complex

This is our Official page. It’s e-commerce based .