28/02/2026
নিউটাউন গৌরাঙ্গ নগর বাগজোলা খালপাড়ে ঝুপড়ি দোকানে আগুন। একাধিক দোকান আগুনের গ্রাসে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। একাধিক গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে বলে খবর। তবে কি থেকে আগুন এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ। প্রথমে স্থানীয় বাসিন্দারা খালের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল er দুটি ইঞ্জিন আসে। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজারহাট নিউটাউন এর বিধায়ক তাপস চ্যাটার্জী। হতাহতের খবর নেই।