24/10/2026
কেমন হওয়া উচিত একটি ভালো কর্পোরেট গিফট?
একটি ভালো কর্পোরেট গিফটের তিনটি বৈশিষ্ট্য থাকা জরুরি:
✔️ Utility: উপহারটি যেন বাস্তবে কাজে লাগে।
✔️ Identity: উপহারের ডিজাইন ও উপস্থাপনায় যেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড পরিচয় ফুটে ওঠে।
✔️ Meaning: উপহারটির পেছনে যেন একটি ভাবনা, গল্প কিংবা উদ্দেশ্য থাকে।
শুধু লোগো বসিয়ে দিলেই একটি পণ্য ব্র্যান্ডেড গিফট হয়ে যায় না। প্রকৃত ব্র্যান্ডিং তখনই তৈরি হয়, যখন উপহারটি ব্যবহারকারীর অভিজ্ঞতার সঙ্গে প্রতিষ্ঠানের পরিচয়কে যুক্ত করতে পারে।
আমাদের দেশে কর্পোরেট গিফটিং এখনও অনেক ক্ষেত্রে প্রচলিত গিফট এর মধ্যে সীমাবদ্ধ। অথচ একটু ভিন্নভাবে চিন্তা করলে, উপহার হতে পারে একটি প্রতিষ্ঠানের সংস্কৃতি, মূল্যবোধ, অর্জন এগুলো তুলে ধরার একটা সৃজনশীল মাধ্যম। কারণ, মানুষ শুধু একটি উপহার গ্রহণ করে না, উপহারের মাধ্যমে প্রকাশিত যত্ন, চিন্তা ও অভিজ্ঞতাও মনে রাখে।
কর্পোরেট গিফটিংকে তাই শুধু বার্ষিক বাজেটের একটি খাত হিসেবে না দেখে, দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং ও সম্পর্ক তৈরির একটি কৌশল হিসেবে বিবেচনা করা উচিত।
আপনার প্রতিষ্ঠানের পরবর্তী কর্পোরেট গিফটটি কি হয়ে উঠবে আপনার ব্র্যান্ডের গল্প বলার একটি মাধ্যম?