01/05/2024
ছবির নিষ্পাপ চাহনির যে সোনামণিকে দেখা যাচ্ছে ওর নাম... থাক ওর নামে না বরং ইবনে কাউসার (কাউসার এর ছেলে) নামেই ডাকি ওকে কারণ শুধু এটুকুন স্মৃতি ছাড়া বাবার সাথে জুড়ে দেয়ার মত আর তেমন কিছুই নেই ওর কাছে, বাবা...
২০২২ সালের রোজার ঈদের দিন। গাবুরা ইউনিয়ন এর গাইনবাড়ি গ্রামের আর সব পরিবারের মত কাউসারের পরিবারেও ঈদ (!) এসেছিল, কাউসার এর বিধবা মা, ৭ বছরের ফুটফুটে রাজকন্যা, সন্তান সম্ভাবা স্ত্রী- সবাই চাতক পাখির মত চেয়েছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম-মানুষ কাউসারের বাড়ি ফেরার পানে; মাস খানেক পরে সে ফিরে আসবে বন থেকে পরিবারের জন্যে জীবিকা ও এক বুক বেঁচে থাকার স্বপ্ন নিয়ে,
কাউসার ফিরে এল ঠিকই কিন্তু খবর হয়ে, সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমনে শহিদ হয়ে; তার লাশের দেখাও মিলে নাই তার স্বজনের, শুধু একটা খবর 'কাউসার আর নেই' এমন খবর এর আগেও তার মা শুনেছিলেন, সেটা ছিল কাউসার এর বাবার কারণ তিনিও যে প্রাণ হারিয়েছিলেন বাঘের আক্রমণে এই ব্লাড হানি উরফে সুন্দরবনের মধু সংগ্রহে গিয়েই, কিন্তু সবচে নির্বাক ছিলেন যে মানুষটি তিনি হলেন তার স্ত্রী, "মা, বাবা কোথায়, কবে আসবে?"_ -এ প্রশ্নের উত্তর কী দিবেন উনি, আর তার অনাগত সন্তান; তাকে কিভাবে দিবেন বাবার আদর, ভালোবাসা; বাবার হাত ধরে দুনিয়ার পথে হাঁটা শিখার আগেই তিনি পাড়ি জমালেন পরপারে।
প্রতি বছর মধু আহরণে গিয়ে বাঘের হানায় প্রাণ হারায় বেশ কিছু মৌয়াল। যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এ দুষ্প্রাপ্য খাদ্য, আমরা কি পেরেছি তাদের ন্যায্য মূল্য দিতে? পেরেছি কি কৃতজ্ঞতা প্রকাশ করতে?
আমাদের খাবার প্লেটের প্রতিটা দানার পিছনে লুকিয়ে আছে এমন না জানা লাখো কাউসারের এর অবদানকে আমরা খাস ফুড কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি, দোয়া করছি মহান আল্লাহর দরবারে তাদের কল্যাণের তরে।
কাউসার এর মৃত্যুর মাস তিনেক পরে পৃথিবীর বুকে শ্বাস নেয় তার ছেলে, নাম রাখা হয় ফয়সাল (ছবির এই ছেলেটিই)।