সিদরাতুল মেহুলী

সিদরাতুল মেহুলী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সিদরাতুল মেহুলী, Convenience Store, Sylhet.

এই বিশাল পৃথিবীতে কল্পনার চেয়ে সুন্দর আর দ্বিতীয় কিছু নেই। সেখানে সবাই সুখী, সবাই খুশি। কল্পনার জগতে না আছে কোনো বিচ্ছেদ...
17/07/2026

এই বিশাল পৃথিবীতে কল্পনার চেয়ে সুন্দর আর দ্বিতীয় কিছু নেই। সেখানে সবাই সুখী, সবাই খুশি। কল্পনার জগতে না আছে কোনো বিচ্ছেদ, না আছে কোনো কিছু না-পাওয়ার আকাঙ্ক্ষা

:-সিদরাতুল মেহুলী

প্রেমের ভিক্ষুক হয়ো না, ভালবাসার দাতা হও,সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময়ই সুন্দর।(জালাল উদ্দিন রু...
18/05/2026

প্রেমের ভিক্ষুক হয়ো না,
ভালবাসার দাতা হও,সুন্দর মানুষ সবসময় ভালো হয় না,
কিন্তু ভালো মানুষ সবসময়ই সুন্দর।

(জালাল উদ্দিন রুমি)

20/04/2026

"আমার জীবনের শেষ দেখা সূর্যাস্ত দিনেও যেন পাশে তোমাকেই পাই। আমি থাকা অবধি, তুমি শুধু আমার হয়েই থেকো।"

এই জন্মে না হোক, পরজন্মে তুমি আমারই হবে— সময় যতই লাগুক, তোমাকে পাওয়ার আশা আমি ছাড়ব না।সিদরাতুল মেহুলী
19/04/2026

এই জন্মে না হোক, পরজন্মে তুমি আমারই হবে— সময় যতই লাগুক, তোমাকে পাওয়ার আশা আমি ছাড়ব না।

সিদরাতুল মেহুলী

একদিন হুট করেই সব শেষ হয়ে যাবে। কোনো বিদায়বার্তা ছাড়াই কোনো প্রস্তুতি ছাড়া 'মালাকুল মউত' এসে সামনে হাজির হবেন। অনেক আপনজ...
18/04/2026

একদিন হুট করেই সব শেষ হয়ে যাবে। কোনো বিদায়বার্তা ছাড়াই কোনো প্রস্তুতি ছাড়া 'মালাকুল মউত' এসে সামনে হাজির হবেন। অনেক আপনজনের সাথে আর কখনোই দেখা হবে না। শেষবারের মতো জিজ্ঞেস করাও হবে না কেমন আছো। আমি হয়তো অনেকের স্মৃতিতে হয়ে আটকে থাকবে।

​চারদিকের কান্নাকাটি শোকাতুর পরিবেশ তখন আমাকে আর স্পর্শ করবে না। জীবনের সব দেনা পাওনা অপমান,দীর্ঘদিনের জমে থাকা অভিমানের হিসেব চুকিয়ে আমি তখন এক পরম নির্লিপ্ততায় ডুবে থাকব। পৃথিবীর এই অস্থির দৌড়ঝাঁপ থেকে চিরতরে মুক্তি পাব।

​সেদিন অবশ্য আমিই জিতে যাবো। কারণ কেউ আমার জন্য কাঁদবে কেউ বা গভীর দুঃখ প্রকাশ করবে। কেউ হয়তো আমার মুখখানা শেষবারের মতো দেখতে না পাওয়ার তীব্র আফসোস রয়ে যাবে। আর আমি? আমি তখন সব কোলাহলের ঊর্ধ্বে সাদা কাপড়ে মোড়া এক গভীর ও প্রশান্ত ঘুমে নিমগ্ন থাকব।

সিদরাতুল মেহুলী

 #স্মৃতির_জানলায় #সিদরাতুল_মেহুলী​দুই যুগ কেটে গেছে সময় অনেক কিছু বদলে দিয়েছে—শহর বদলেছে, মানুষ বদলেছে, জীবন বদলেছে শুধু...
10/03/2026

#স্মৃতির_জানলায়
#সিদরাতুল_মেহুলী

​দুই যুগ কেটে গেছে সময় অনেক কিছু বদলে দিয়েছে—শহর বদলেছে, মানুষ বদলেছে, জীবন বদলেছে শুধু বদলায়নি আমার ভেতরে লুকিয়ে থাকা সেই মানুষটার প্রতি ভালোবাসা। আজ হঠাৎ ছোট বোন আমাকে জিজ্ঞেস করল, বুবু, এমন কি কেউ আছে যাকে তুমি ভালোবাসতে?

​আমি একটু হেসে চুপ করে রইলাম। মনে পড়ল পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়ার কথা। ভাই-বোনকে দুমুঠো ভাত খাওয়ানো আর তাদের বড় করার যুদ্ধে নিজের পড়াশোনা, শখ—সব ত‍্যাগের কথা। সবার দায়িত্ব পালন করতে করতে নিজের জন্য কিছু করার সময় হয়নি। জরাজীর্ণ ঘরে বসে বই পড়া আর ছেঁড়া খাতা সেলাই করার মাঝেই জীবনটা আটকে গেছে । যখন যৌবনের শেষে জরা এসে দাঁড়িয়ে ছিলাম তখন ও কেউ কোনোদিন বলেনি—এখন তো নিজের কথা ভাবো।
​মনে পড়ল পুরনো দিনের কথা—সেই বৃষ্টিভেজা বিকেল, লুকিয়ে দেখা করা, অকারণেই কথা বলা আর হাজারটা ঘর বাঁধার স্বপ্ন। এক নিমিষেই সব শেষ হয়ে গিয়েছিল। এখন ভাবি, যদি আমি স্বার্থপরের মতো নিজের কথা ভাবতাম, তবে আজ আমার পাশেও কেউ থাকত; ছেলে-মেয়ে, নাতি-নাতনি নিয়ে ঘর ভরা থাকত। শেষ বয়সে এসে মনে হয়, আমি স্বার্থপর না হয়ে নিজের সাথে বড় ভুল করেছি। নিজের ভেতরের দীর্ঘশ্বাস চেপে ধরে ধীরে ধীরে বললাম,
“হ্যাঁ… ভালোবেসেছিলাম। কিন্তু তাকে আমি পাইনি।”
​কথাটা বলার সময় বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। ছোট বোন আবার প্রশ্ন করল, “কেন পাওনি?”

​আমি কথা ঘুরিয়ে বললাম, “এসব কথা ছাড় এসব কথা বলে কী হবে এখন ? তোর ছেলে-মেয়েরা কেমন আছে? কিছু লাগবে কি তোর?”
​সাবানা চায়ের কাপটা টেবিলে রেখে বলল, “কী যে বলো বুবু! এমনি কি তোমাকে দেখতে আসতে পারি না?”
আমি হাসলাম, “তা কেন পারবি না!”

​সাবানা রাতে রান্না করে দিয়ে গেল। আজকাল আমার কাছে কেউ আর অমনি আসে না। কারো কিছু লাগলে কয়েকটা কাগজের টুকরোর জন্য একগাদা মিথ্যা কথা নিয়ে আসে। আমি তাদের মিথ্যা জানি, তবুও বিশ্বাস করার ভান করতে হয়।
​বলার অনেক কিছুই থাকে, কিন্তু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নীরবতা। এদের তো আমিই বড় করেছি। তাহলে কি আমার মাঝেই কোনো খুঁত ছিল যে একজনকে অন্তত 'মানুষ' করতে পারলাম না? এই চার দেয়ালের ঘরে আমার দম বন্ধ হয়ে আসে। জীবনের শেষ কটা দিন একটু ভালোভাবে কাটাতে চাই। পাহাড়-জঙ্গল ঘুরে বেড়াতে চাই, সুন্দরবনের মাটি একবার ছুঁতে চাই। খোলা বাতাসে মন খুলে কাঁদতে চাই।
​ভাবতে অবাক লাগে, একটা মানুষও কখনো বলল না লিলা এবার থামো। অনেক হয়েছে, এবার বিয়ে করে নিজের সংসার শুরু করো। আর কত ভাই-বোনের দায়িত্ব নিবি?”

​সেই মানুষটাকে ভোলার সাধ্য আমার নেই, আর পাওয়ার ভাগ্যও নেই। থাকুক না সে কল্পনাতে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি শুধু তাকেই...

এক যুগ পরেও যদি কেউ আমায় জিজ্ঞাসা করে" আপনি কি কাউকে ভালোবেসে ছিলেন?আমার উত্তর হবে হ্যাঁ"বেসে ছিলাম, কিন্তু আমি পাইনি ত...
27/02/2026

এক যুগ পরেও যদি কেউ আমায় জিজ্ঞাসা করে" আপনি কি কাউকে ভালোবেসে ছিলেন?
আমার উত্তর হবে হ্যাঁ"বেসে ছিলাম, কিন্তু আমি পাইনি তাকে।
তবে আমি গর্ব করে বলতে পারব" আমি তাকে অসম্ভব ভালবেসে ছিলাম, আমি এখনো তাকেই ভালবাসি, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি শুধু তাকেই ভালোবাসবো.......

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিদরাতুল মেহুলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share