29/08/2026
সন্দ্বীপে কি প্রশাসন সত্যিই কাজ করছে?
দিন যত যাচ্ছে, সন্দ্বীপে অপরাধ, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ততই বাড়ছে। মানুষ আজ নিজ এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না থাকলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—সন্দ্বীপে প্রশাসন কি যথেষ্ট সক্রিয়? নাকি অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে?
সাধারণ মানুষের একটাই দাবি—দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক, ঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হোক এবং সন্দ্বীপে আইনের শাসন নিশ্চিত করা হোক।
আর কত অপরাধ ঘটলে প্রশাসন কঠোরভাবে সক্রিয় হবে?
নিরাপদ সন্দ্বীপ