AK's Opinion

AK's Opinion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AK's Opinion, Convenience Store, Mymensingh.

এই ক্ষণস্থায়ী পৃথিবীতে হয়ত একদিন আপনি আমি কেউ থাকব না, কিন্তু আমার একটি কথায় যদি আপনার জীবনের কিছুটা একটুখানি উপকার হয় তবেই সার্থকতা।
"পরোপকারিতাই পরম ধর্ম"।
"Let's decorate life in the light of 'Al -Qur'an''

10/09/2025

★ রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “যার মনের অভিলাষ এই যে, মানুষ তার সম্মুখে মূর্তির মতো দণ্ডায়মান থাকুক, সে যেন জাহান্নামকে নিজের বাসস্থান বানিয়ে নেয়।” (মিশকাতঃ ৪৬৯৯)

★ মু‘আবিয়াহ্‌ (রাঃ) বাইরে বের হলে তাকে দেখে ‘আবদুল্লাহ ইবনুয যুবাইর ও ইবনু সাফ্‌ওয়ান দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, তোমরা দু’জনেই বস। আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছিঃ এতে যে লোক আনন্দিত হয় যে, মানুষ তার জন্য মূর্তির মত দাঁড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্দিষ্ট করে নেয়। (তিরমিজিঃ ২৭৫৫)

★ আবূ মিজলায (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, মু’আবিয়াহ (রাঃ) ইবনুয যুবাইর ও ইবনু ‘আমিরের নিকট আসলেন। ইবনু ‘আমির দাঁড়িয়ে গেলেন, কিন্তু ইবনুয যুবাইর বসে রইলেন। মু’আবিয়াহ (রাঃ) ইবনু ‘আমিরকে বললেন, বসো। আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ যে লোক নিজের জন্য অন্য লোকের অপেক্ষা করাকে পছন্দ করে, সে যেন জাহান্নামে তার আসন নির্ধারন করে নেয়। (আবু দাউদঃ ৫২২৯)

★ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।

06/09/2025

❝আলহামদুলিল্লাহ❞
🌸🥀

06/09/2025
29/08/2025

📖 বান্দা যখন সুখে থাকে তখন আল্লাহ তা'আলা কে স্মরণ করতে ভুল যায়, কিন্তু বিপদ-আপদ/অসুস্থ অবস্থায় আল্লাহ তা'আলা কে বেশি বেশি স্বরণ করে।

📖 আল্লাহ তা'আলা বলেন-

আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছু ভয়-ভীতি ও ক্ষুধা-অনাহার দ্বারা এবং জান-মাল ও ফল-ফসলাদির (ব্যবসা বাণিজ্য, চাকুরী ইত্যাদি) ক্ষতি দ্বারা। এরূপ অবস্থায় (যারা ধৈর্য্যর সাথে এসকল পরীক্ষায় উত্তীর্ণ হবে) তুমি সেই সব ধৈর্য্যশীলদের (জান্নাতের) সুসংবাদ দাও ❤️🌸। (সূরা আল-বাকারা-২ঃ১৫৫)।

29/08/2025

❝ বর্তমান জামানায় শারীরিক ভাবে অসুস্থ রোগীর চেয়ে মানসিক রোগীর সংখ্যা বেশি - এ কে ❞🍂

25/08/2025

ইহাই সমাজ...!

ব্যর্থতা দেখে লোকজন বলে-
❝জানতাম, এর দ্বারা কিছুই হবে না!❞

আর সফলতা দেখে সেই আবার তারাই বলে-
❝জানতাম, তুমিই পারবে সফল হতে..!❞ 😊

25/08/2025

মহান আল্লাহ তা'আলা বলেন-
❝তোমরা একে অপরকে সালাম দাও, সালাম আল্লাহর পক্ষ থেকে এমন এক অভিবাদন যা বরকতময় ও পবিত্র ।❞
(সূরা নূর। আয়াত : ৬১)💞🌸

24/08/2025

"দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দেওয়া অথবা দুষ্ট লোকের প্ররোচনায় পড়া ক্ষতির কারণ ছাড়া কিছু না 🍁"
- একে

❤️❤️
23/08/2025

❤️❤️

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK's Opinion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share