Tidings unlimited

Tidings unlimited প্রতিদিনের খবর,বিনোদন,সবার আগে পেতে আমাদের পেইজ টি ফলো করুন?

আকাশচুম্বি চ্যালেঞ্জ আর ষড়যন্ত্র মোকাবিলা করে অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করে সাফল্যের এক যুগ পূর্ণ করেছে বঙ্গবন্ধুকন্য...
03/05/2023

আকাশচুম্বি চ্যালেঞ্জ আর ষড়যন্ত্র মোকাবিলা করে অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করে সাফল্যের এক যুগ পূর্ণ করেছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সরকারের একযুগ পূর্তিতে বড় অর্জন হচ্ছে বাংলাদেশ ছিল স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া। দেশের যেমন উন্নয়ন অগ্রগতি হয়েছে তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ দৃশ্যমান। এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। যারা সে সময় তলাবিহীন ঝুড়ি বলতো, আজ তারাই দেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করেন। এটাই আওয়ামী লীগের অর্জন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, আত্মপ্রত্যয়ী ও সাহসী নেতৃত্বের ফলে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখছে। বাংলাদেশ এখন দ্রুত উন্নয়নশীল প্রথম পাঁচটি দেশের একটি।আর এ বিষয়গুলোই নজর কাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। সম্প্রতি আইএমএফ প্রধান ও নিজ মুখে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবার এই অর্জনকে। দুই দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন-যে কোনও সূচকেই বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধিসহ সব ক্ষেত্রই বিশ্বে বাংলাদেশ এখন এক বিস্ময়ের নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বের দরবারে শক্তভাবে অধিষ্ঠিত করেছে বাংলাদেশকে। উন্নয়ন সহযোগী, দাতা গোষ্ঠী থেকে শুরু করে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করছে সকলেই তাদের মত একজন আইএমএফ প্রধান। ২৯ এপ্রিল ওয়াশিংটনের রিজ-কার্লটন হোটেলে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের এমন ভূয়সী প্রশংসা করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।তিনি বলেন, সকল বাধাবিপত্তি মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্বই প্রয়োজন। ক্রিস্টালিনা আরও বলেন, বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশটি বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন অর্জন করেছে। বাংলাদেশে কোভিড-১৯ মহামারিকালেও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, সুসংযোগ স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন দেশ, মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে।আওয়ামীলীগের নেতৃত্বে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন বিচক্ষণ ও দৃঢ় মনোবলের নেত্রী হাল ধরে আছেন, যিনি কিনা একই সাথে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষ ও পারদর্শী, সেখানে এদেশে যত ধরণের প্রতিকূলতা বা বাধা বিপত্তি আসুক না কেনো, দেশকে এগিয়ে নিতে তাঁর কোনো অসুবিধাই হবে না, সেটা প্রমাণিত হয়ে গেছে।

প্রায় এক বছর পর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দলীয় গোপন সূত্র জানায়, ...
26/04/2023

প্রায় এক বছর পর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দলীয় গোপন সূত্র জানায়, বেগম জিয়া এবং স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

খালেদা জিয়া বৈঠকে দলের বিভিন্ন কমিটি নিয়ে সংশয় প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সঙ্গে কমিটিতে সত্যিকারের ত্যাগী পরীক্ষিতদের মূল্যায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেন। যদিও বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব কমিটি করা হচ্ছে লন্ডন থেকে। কিন্তু বেগম খালেদা জিয়া বলেন, লন্ডন থেকে কমিটি হলে সব কিছু হবে না। এ ব্যাপারে তার মতামতও নিতে হবে।

19/04/2023

রুমিন ফারহানার জীবন লিরিকে এল নতুন গান।
এবার যদি রুমিনের মান-বোধ জাগ্রত হয়।
#রুমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে খুতবা পড়ার সময় জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের...
18/04/2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে খুতবা পড়ার সময় জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম-উলামা ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের মানুষ আলেম-উলামা, খতিব ও ইমামদের শ্রদ্ধা করে। তাই আপনাদের কথাবার্তা বা আলাপ-আলোচনা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

জাইমার রাগে-ক্ষোভে ‌‘বিএনপিতে ভেড়া’ ইশরাক এখন দল ছাড়তে বাধ্য হচ্ছে।বিএনপির রাজনীতিতে রাজনীতিবীদ নেই আছে নষ্টামির ক্রিয়াক...
17/04/2023

জাইমার রাগে-ক্ষোভে ‌‘বিএনপিতে ভেড়া’ ইশরাক এখন দল ছাড়তে বাধ্য হচ্ছে।
বিএনপির রাজনীতিতে রাজনীতিবীদ নেই আছে নষ্টামির ক্রিয়াকলাপ।
বিএনপির রাজনীতিতে হঠাৎই প্রভাবশালী হয়ে ওঠেন প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। যদিও দলের একাধিক নেতাই তাকে পছন্দ করেন না। অপরদিকে বিএনপির কিছু নেতা মনে করছেন, ঘুণে ধরা বিএনপিকে পুনরুজ্জীবিত করতে ইশরাক হোসেনের মতো নেতাই প্রয়োজন।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির কিছু নেতা ইশরাকের আগমনকে সমর্থন না জানিয়ে বিএনপি থেকে বেরিয়ে নতুন দল গঠনের চেষ্টায় রয়েছে। এ প্রসঙ্গে পরিচয় গোপন রাখার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ইশরাক রাজনীতিতে পুরোপুরি নতুন। তিনি ঠিক মতো জানেন না কিভাবে দল পরিচালনা করতে হয়। এছাড়া তিনি তো আর নিজের যোগ্যতায় দলে আসেননি। তার বাবা এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমানের আবদারে তাকে দলে স্থান দেয়া হয়। আর এই কারণেই বিএনপির একটি অংশ তাকে মেনে নিতে চাইছে না।

এদিকে দলটির স্থায়ী কমিটির একটি সূত্র বলছে, ইশরাক হোসেনের নেতৃত্ব কিছু স্বার্থ-লোভী নেতা মেনে নিতে না পারলেও তাকে সমর্থন করছে দলটির একটি বড় অংশ। তারা চান ইশরাক হোসেন বিএনপিতে থাকুক। বিএনপিকে জাগিয়ে তুলতে ক্যারিসম্যাটিক নেতার প্রয়োজন। অনেকেই ইশরাককে মডেল হিসেবে মানতে শুরু করেছেন।

সূত্র বলছে, বিএনপি বাঁচাও আন্দোলনকে বেগবান করা বাদ দিয়ে হাবিব উন-নবী-খান সোহেল, আমির খসরু মাহমুদদের মতো নেতাদের ঘনঘন ইশরাক হোসেনের সাথে যোগাযোগ রাখার বিষয়টিকে ভালো চোখে দেখছে না বিএনপির হাইকমান্ড। কারণ সোহেলের মধ্যে বড় ধরণের পরিবর্তন লক্ষ্য করেছে হাইকমান্ড। আর বড় ব্যবসায়ী হওয়ায় সরকারের সঙ্গে লিয়াজো মেইনটেন করেন আমীর খসরু। তাই তাকে নিয়েও সব সময় আতঙ্কে থাকে বিএনপি। যার কারণে বিএনপির অভ্যন্তরে নতুন করে ভাঙ্গন নিয়ে দুশ্চিন্তা পড়েছেন তারেক রহমান ও মির্জা ফখরুলরা।

পিতার মতই অসৎ, দুশ্চরিত্র, দুর্নীতিবাজ ও প্রতারকের পথেই জাইমা ও জাফিয়া-কথায় বলে ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’।...
13/04/2023

পিতার মতই অসৎ, দুশ্চরিত্র, দুর্নীতিবাজ ও প্রতারকের পথেই জাইমা ও জাফিয়া-
কথায় বলে ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। অসৎ, দুশ্চরিত্র, দুর্নীতিবাজ ও প্রতারকের সাথে মিশলে সহজ-সরল মানুষও অসৎ হয়ে যায়। বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংস্পর্শে এসে তার দুই কন্যাও দুশ্চরিত্রা ও অসৎ হয়ে উঠছে। পরিবারের প্রধান দুর্নীতিবাজ হলে সেই প্রবণতা সন্তানদের মাঝেও গড়ে ওঠে। সুতরাং ভবিষ্যতে যদি বিএনপির দায়িত্ব জাইমা রহমান বা জাফিয়া রহমানের হাতে যায় তারাও বাবা তারেক রহমানের মতো দুর্নীতি ও মহালুটপাটে মেতে উঠবেন বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

যুক্তরাজ্যভিত্তিক একাধিক সূত্র বলছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম জিয়া ও তারেক রহমান পারিবারিক সূত্রে দুর্নীতি করার যোগ্যতা অর্জন করেছেন। জিয়া অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেন, বেগম জিয়া-তারেক রহমানও ক্ষমতায় থাকতে ব্যাপক দুর্নীতি করেছেন-লুটপাট করেছেন। আর দুর্নীতি, অসততা ও প্রতারণা জিনগত কারণে জাইমা-জাফিয়ার রক্তেও প্রবাহিত হচ্ছে। সুতরাং, তারেককন্যা জাইমা-জাফিয়াও পারিবারিক সূত্রধরেই অসৎ, দুশ্চরিত্র ও প্রতারক হবেন। সুতরাং তারাও বিস্তর দুর্নীতির সাথে জড়িয়ে পড়বেন এবং চরমভাবে বিএনপির ক্ষতি করবেন। কারণ যাবতীয় অপকর্মের শিক্ষা পারিবারিকভাবে পেয়েছেন জাইমা-জাইফা রহমান।

জানা গেছে, এরই মধ্যে জাইমা-জাফিয়াকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তারেক-জোবায়দা দম্পতি। বিশেষ করে জাইমা রহমানের উচ্ছৃঙ্খল জীবনযাপন, প্রেমের নামে নষ্টামি, চরম বিলাসিতা, দামি গাড়িতে চলা, লেটনাইট পার্টির নামে বেহায়াপনায় চরম বিব্রত হয়ে পড়েছেন তারেক রহমান। আর জাইমাকে নিয়ন্ত্রণ করতে না পারায় জাফিয়া রহমানও নষ্টামির পথে পা বাড়াতে পারে বলেও শঙ্কিত হয়ে পড়েছেন তারেক-জোবায়দা।

লন্ডনের কিংস্টনকেন্দ্রীক একটি সূত্র বলছে, জাইমা রহমানের উচ্ছৃঙ্খল জীবন যাপনের কারণে প্রায়শই রাতে তারেক রহমানের বাড়ি থেকে চিল্লাচিল্লির শব্দ পাওয়া যায়। চরম বিলাসী ও বিশৃঙ্খল জীবন যাপনের কারণে জাইমাকে প্রায়শই বকাঝকা করেন তারেক-জোবায়দা। জাইমার বেহিসাবি জীবনের কারণে ছোট মেয়ে জাফিয়া রহমানও নষ্টামির পথে চলে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারেক দম্পতি। অবশ্য দুই কন্যার বেহিসাবি, চরম বিলাসিতা ও উচ্ছৃঙ্খল জীবন-যাপনের জন্য তারেক রহমানকেই দায়ী করেন জোবায়দা রহমান। শাশুড়ি বেগম জিয়ার মতোই তারেকের দুই কন্যাও চরম হিংসুক, বেহিসাবি ও অহংকারী হয়েছেন বলেও প্রায়শই ক্ষোভ প্রকাশ করেন জোবায়দা রহমান।

DW'র সাজানো নাটকের নায়ক নাফিজ আলম ওরফে ডনের আসল চরিত্র ফাঁস
12/04/2023

DW'র সাজানো নাটকের নায়ক নাফিজ আলম ওরফে ডনের আসল চরিত্র ফাঁস

এবার নেত্রনিউজের বাংলাদেশবিরোধী মিশনে যুক্ত হলো ডয়েচে ভেলেএখন পর্যন্ত বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, ব়্যাব নিয়ে অনেকবার মি...
05/04/2023

এবার নেত্রনিউজের বাংলাদেশবিরোধী মিশনে যুক্ত হলো ডয়েচে ভেলে
এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, ব়্যাব নিয়ে অনেকবার মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করেছে তাসনিম খলিলের নেত্রনিউজ। তার সঙ্গে বাংলাদেশবিরোধী মিশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন যুদ্ধাপরাধীদের এজেন্ট এবং তারেক রহমানের বেতনভুক্ত উপদেষ্টা ডেভিড বার্গম্যান। একই সঙ্গে তিনি নেত্রনিউজের ইংরেজি বিভাগের সম্পাদক। বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদগার করাই তাদের মূল লক্ষ্য।
তাছাড়া তাসনিম খলিল ওয়ান ইলেভেনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসার বশবর্তী হয়ে সাংবাদিকতা করে। এবার সেই দেশবিরোধীদের মিশনে নতুন চিত্রনাট্য নিয়ে যুক্ত হয়েছে জার্মানের গণমাধ্যম ডয়েচে ভেলে।
নেত্রনিউজ আর ডয়েচে ভেলের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ডেথ স্কোয়াড’: ব়্যাবের ভেতরের কথা- শিরোনামের চিত্রনাট্যটিতে খুব কৌশলে ব়্যাবের বিতর্কিত একটি বিষয়কে পুঁজি করে এক ধরণের আতঙ্ক তৈরির চেষ্টা করেছেন তাসনিম খলিল।
সংঘবদ্ধ এই চক্রটি একরাম হত্যাকাণ্ডের বিষয়টিকে সামনে এনে বিএনপি-জামায়াতের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে। মূলত, জোর করে নির্বাচনের বিষয়টিকে টেনে এনে দেশবিরোধী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করেছে নেত্রনিউজ ও ডয়েচে ভেলে।
আর ব়্যাবের ভেতরের কথা বলতে গেলে, এই বাহিনীর অর্জনগুলো নিয়েও কথা বলা উচিত ছিলো। আর একটি বাহিনীর কতিপয় সদস্যদের ভুলে পুরো বাহিনীকে দোষারোপ করা প্রতিবেদনের দুর্বলতাকেই প্রকাশ করে। আর প্রতিবেদনে ব়্যাব সদস্যের পরিচয় দিয়ে যে দুই জনের সিনেমেটিক সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে তা অনুসন্ধানী সাংবাদিকতার নিয়ম নীতি বর্হিভূত।
সুইডেন প্রবাসী তাসনিম খলিলের বিতর্কিত নেত্রনিউজ বরাবরই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে অপপ্রচার করে আসছে। এর আগে বহুবার এদের মিথ্যাচার ফ্যাক্টচেকে প্রমাণিত হয়েছে। এমন নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অঅগে ডয়েচে ভেলের একটিবারের জন্য হলেও ভাবা উচিত ছিল। এছাড়া এমন চটকদার প্রতিবেদন ডয়েচে ভেলের মানের সঙ্গে সাংঘর্ষিক।
ডয়েচে ভেলের প্রতিবেদন মূলত, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। নেত্রনিউজের সম্পাদক তাসনিম খলিল, তারেক রহমান এবং জামায়াতের পেইড এজেন্ট ডেভিড বার্গম্যানরা দেশবিরোধী শক্তি বিএনপি-জামায়াতের পক্ষ নিয়ে কাজ করছে। যেকোনা উপায়ে তারা বিএনপি-জামায়াতকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসাতে চায়। এটা স্পষ্ট যে, ডয়েচে ভেলে এবং নেত্রনিউজের এই প্রতিবেদন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। তবে স্বাধীনতা দিবসে প্রথম আলোর দেশবিরোধী তৎপরতা যেমন দেশবাসীর কাছে প্রমাণ হয়েছে, তেমনি এদের মিথ্যাচারও জনগণের সামনে পরিষ্কার।

সাংবাদিকদের উপর বিএনপির হামলা, নিশ্চুপ কেন সুশীল সমাজ?পবিত্র রমজান মাসে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সং...
02/04/2023

সাংবাদিকদের উপর বিএনপির হামলা, নিশ্চুপ কেন সুশীল সমাজ?
পবিত্র রমজান মাসে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
এ হামলার ঘটনায় বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, চ্যানেল আইয়ের প্রতিবেদক আখতার হাবিবসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

বিষয়টিকে ন্যাক্কারজনক ঘটনা বলছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, রাষ্ট্রের বিরুদ্ধে যখন নির্লজ্জ অপপ্রচার চালালো প্রথম আলো তখন রাষ্ট্রদ্রোহিতাকে সমর্থন করে এ নিয়ে একের পর নিন্দা জানালো অনেকেই। কিন্তু সাংবাদিকদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় নিরব সুশীল সমাজ। আহত সাংবাদিকরা তো কারো হাতে ১০ টাকা দিয়ে মিথ্যা সংবাদ বানাতে যায়নি। বরং তারা সংবাদ সংগ্রহের আমন্ত্রণ পেয়ে বিএনপির ইফতার মাহফিল কাভার করতে গিয়েছিলো। তাহলে সিয়াম সাধনার এই মাসে কেন তাদের হামলা চালালো বিএনপির নেতাকর্মীরা?

স্বাধীনতা দিবসকে হেয় করার জন্য একটি শিশুর হাতে ১০ টাকা দিয়ে মিথ্যা তথ্য ও ছবি প্রকাশ করায় প্রথম আলোর পক্ষে সাফাই গেয়েছে এই বিএনপি নেতারাই। এখন তারাই সাংবাদিকদের মারধর করলো। অথচ বিষয়টি নিয়ে দেশের সুশীল বাবুরা নিশ্চুপ। তাহলে কি তাদের কাছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কোনো সাংবাদিক গ্রেপ্তার হলে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ, আর বিএনপি নেতারা যখন সাংবাদিক পেটালো তখন সেটা গণতান্ত্রিক অধিকার?

যখন রাষ্ট্রকে সারাবিশ্বের সামনে ছোট করে উপস্থাপন করার জন্য সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করা হয়, তখন হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কথা না বলে সুশীল নামধারী একটি গোষ্ঠী তাদেরই পক্ষে দাঁড়ায়। অথচ বিএনপির ইফতার মাহফিলে যখন সাংবাদিক পেটানো হয় তখন তারা নীরব থাকে। এর থেকেই বোঝা যায়, সুশীল নামধারীরা একটি পক্ষের হয়ে কাজ করছে। এদের আচরণ প্রশ্নবিদ্ধ। এদের সুবিধাবাদী গোষ্ঠী বললে ভুল বলা হবে না।

যেভাবে সাংবাদিকতাকে হাতিয়ার করে গল্প বানালো প্রথম আলোসাংবাদিকতার নামে হিংসা-বিদ্বেষ ছড়ানোতে বরাবর-ই ওস্তাদ ছিলো গণমাধ্যম...
30/03/2023

যেভাবে সাংবাদিকতাকে হাতিয়ার করে গল্প বানালো প্রথম আলো
সাংবাদিকতার নামে হিংসা-বিদ্বেষ ছড়ানোতে বরাবর-ই ওস্তাদ ছিলো গণমাধ্যম প্রথম আলো। বিগত ১৪ বছরে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডাসহ বানোয়াট সংবাদ প্রচারে সর্বদা ব্যস্ত ভূমিকা পালন করছে তারা।
করোনা কালীন সময় দেশ বিরোধী একাধিক সংবাদ প্রচারে কোনো লাভ না হওয়ায় এবার সরাসরি প্রতিবেদনের নামে গল্প তৈরি করা শুরু করলো তারা।
গল্প নামক প্রতিবেদনে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিয়মিত ফুল বিক্রি করে এমন ১২–১৫ জন শিশুর গল্প তুলে ধরা হয়। সেখানে দিনমজুর দাবি করে জাকির হোসেন নামে এক শিশুর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’
প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। পরে নিজেদের অবস্থান থেকে পিছু হটে প্রথম আলো। এরপর খবরটি সংশোধন করে তারা।
এদিকে এই প্রতিবেদনটির সত্যতা অনুসন্ধানে নামে একটি বেসরকারি টেলিভিশন। সেই অনুসন্ধানে দেখা যায়, প্রতিবেদনটি সম্পূর্ণ সাজানো গল্প। এটি পরিবেশন করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা ও ভুল তথ্য দিয়ে।
এ বিষয়ে টেলিভিশনটির প্রচারিত প্রতিবেদনে দেখা যায়, স্মৃতিসৌধের ফটকে গিয়ে ভাইরাল হওয়া শিশুর ছবিটি দেখাতেই ফুল বিক্রেতারা ছবির শিশুটিকে সবুজ নামে চিহ্নিত করে। তবে সেখানে সবুজ উপস্থিত না থাকায় শিশুটির গ্রামের বাড়ি নবীনগরের কুরগাঁও পাড়ায় যান প্রতিবেদক। সেখানে গিয়ে তিনি জানতে পারেন সবুজ দিনমজুর নয়, বরং স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তবে প্রতিদিন স্কুল থেকে ফিরে পরিবারকে সাহায্য করতে মায়ের সঙ্গে ফুল বিক্রি করতে স্মৃতিসৌধে যায় সে।
তবে তিন সন্তানের মধ্যে মেঝ সবুজের নাম জাকির হোসেন হওয়া এবং স্কুলে পড়ুয়া ছেলেকে দিনমজুর বলায় ভীষণ অবাক হন সবুজের মা মুন্নী বেগম।
সবুজের ভাষ্য, ‘একটা ভাই আমাকে বলেন এখানে দাঁড়াও। আমি দাঁড়ালে উনি ছবি তুলেছে। তারপর আমাকে ১০ টাকা দিয়েছে।’
প্রতিবেদনে অসংগতি থাকার কথা স্বীকারও করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। তিনি বলেন, ‘প্রতিবেদনটির ছবির সঙ্গে একটা অসংগতি ছিল। সে কারণে সেটি প্রকাশের ১৭ মিনিট পরেই সরিয়ে নেয়া হয়েছে।’
এদিকে প্রথম আলোর এই প্রতিবেদনকে ১৯৭৪ সালে দৈনিক ইত্তেফাকে বাসন্তীর জাল পরানো ছবির ঘটনার সঙ্গে তুলনা করেছেন অনেকেই।
শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী বলেন, যারা বাসন্তীকে জাল পরিয়ে বঙ্গবন্ধুর ওপরে কালিমা লেপনের চেষ্টা করেছে, তারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে যারা জড়িত তারা তো বেঁচে আছে। তারা তো ঝাড়ে-বংশে অনেক বৃদ্ধি পেয়েছে। তাদের ধন-সম্পদও অনেক বৃদ্ধি পেয়েছে। বিদেশি টাকায় পুষ্ট তারা। তারা তো এই কাজেই লিপ্ত।’
তবে এ ধরনের ঘটনাকে সরল করে দেখার কোনো সুযোগ নেই বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তিনি বলেন, ‘এর উদ্দেশ্য শুভ বলে মনে হয় না। প্রতিবেদনটি একটি শিশুকে ব্যবহার করে করা হয়েছে। তবে যিনি এটি করেছেন তিনি কিন্তু একটি অপরাধ করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে এ ধরনের কাজকে একটি অপরাধ বলে গণ্য করা যেতে পারে।’

নির্বাচনে যাচ্ছে বিএনপি,কোষাগারে হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা তারেকের২০২৩ সালকে নির্বাচনের প্রস্তুতির বছর বলছে সরক...
29/03/2023

নির্বাচনে যাচ্ছে বিএনপি,কোষাগারে হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা তারেকের
২০২৩ সালকে নির্বাচনের প্রস্তুতির বছর বলছে সরকারি দল আওয়ামী লীগ। আর মাঠের বিরোধী দল বিএনপি বলে আসছিল, চূড়ান্ত আন্দোলনের বছর এটি। এই সরকারের অধীনে কখনোই নির্বাচন নয়।তবে উপরে যতোই বলুক নির্বাচনে যাবে না তারা কিন্তু ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি সেরে নিচ্ছে দলটি। ইতোমধ্যে ৩শ’ আসনেই প্রার্থী তালিকা প্রস্তুত করে ফেলেছে বিএনপি।

বিএনপির নয়াপল্টন কার্যালয় সূত্রমতে, সম্ভাব্য প্রার্থীদের আমলনামা যাচ্ছে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। আমলনামা দেখে মনোনয়নের জন্য প্রার্থী ঠিক করবেন তিনি।

প্রার্থী তালিকার বিষয়টি স্বীকার করে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, বিএনপি নির্বাচনমুখী দল।তাই সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত দলটি।এছাড়া এবার সরকারের পক্ষে একতরফা নির্বাচন করা সম্ভব হবেনা।যেকোনো সময় পরিস্থিতি অনুকূল হতে পারে।তাই ইতিমধ্যে ৩০০ আসনের প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে, প্রার্থী মনোনয়নের খবরে তারেক রহমানের সাথে অনেকেই যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। তারেক রহমানকে খুশি করে এখনই মনোনয়ন চূড়ান্ত করতে চাইছেন তারা। বিভিন্ন সূত্রে এমনটাই শোনা যাচ্ছে।

অন্যদিকে লন্ডন বিএনপির সূত্রে জানা গেছে, এবার গতবারের মতো ভুল করতে চাইছেন না তারেক। গতবার যেমন অল্প টাকা বিনিময়ে প্রতি আসনে একাধিক নেতাকে মনোনয়ন দিয়েছিলেন এবার সেই ভুল করবেন না তিনি।

দশ দফা দাবি আদায়ে সমাবেশ করছে বিএনপি দফা - টফায় ক্লান্ত অনেক ৷ কিছুদিনের জন্য পাতায়া যেতে চাই ফখরুলের সাথে         #ব...
22/03/2023

দশ দফা দাবি আদায়ে সমাবেশ করছে বিএনপি
দফা - টফায় ক্লান্ত অনেক ৷ কিছুদিনের জন্য পাতায়া যেতে চাই ফখরুলের সাথে
#বিএনপি #রাজনীতি

Address

Dhaka
Keraniganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tidings unlimited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tidings unlimited:

Share

Category