12/03/2026
আসসালামু আলাইকুম।
বর্তমানে যারা ফেসবুকে অ্যাড চালিয়ে ডলার স্পেন্ড করছেন কিন্তু সেল কম পাচ্ছেন বা লসের মধ্যে আছেন—তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই।
অনেকেই লক্ষ্য করছেন, রমজানের আগে অ্যাডের পারফরম্যান্স ভালো ছিল। কিন্তু এখন দিন দিন রেজাল্ট খারাপ হচ্ছে। এর একটি কারণ হচ্ছে—এই সময় অনেক বড় বড় পেজ ও ব্যবসা প্রতিদিনই অনেক বেশি বাজেট দিয়ে অ্যাড চালাচ্ছে। কেউ কেউ প্রতিদিন ৫০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত স্পেন্ড করছে।
এখন প্রশ্ন হলো, আপনি কী করবেন?
একটা ছোট কিন্তু কার্যকর ট্রিক্স আছে।
রমজান বা যেকোনো উৎসবের সময় প্রতিদিন রাত ১২টার পরে আপনার অ্যাড বাজেট ১ বা ২ ডলার করে বাড়িয়ে দিন।
কেন এটা করবেন?
কারণ ফেসবুকের অ্যাড সিস্টেমে প্রতিযোগিতা (competition) সব সময় বাড়তে থাকে। যখন অন্যরা প্রতিদিন বাজেট বাড়ায় আর আপনি একই বাজেটে অ্যাড চালান, তখন ধীরে ধীরে আপনার অ্যাডের রিচ ও পারফরম্যান্স কমে যেতে পারে।
ধরুন, আগে আপনি ১০ ডলার স্পেন্ড করে ৫টি সেল পাচ্ছিলেন। কিন্তু আপনি যদি পুরো এক মাস একই বাজেটে অ্যাড চালান এবং বাজেট না বাড়ান, তাহলে প্রতিযোগিতার কারণে আপনার অ্যাড আগের মতো পারফরম্যান্স নাও দিতে পারে।
ফেসবুক চায় ব্যবসাগুলো দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপন চালাক এবং ধীরে ধীরে স্কেল করুক। অর্থাৎ আপনার ব্যবসা যেমন বড় হবে, ফেসবুকের ব্যবসাও তেমন বড় হবে।
তাই উৎসবের সময় বা প্রতিযোগিতা বেশি থাকলে ধীরে ধীরে বাজেট বাড়ানো অনেক সময় অ্যাডের পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে।
আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।