প্রতিদিনের আলোচিত কণ্ঠ

Website

প্রতিদিনের আলোচিত কণ্ঠ Publisher & Editor
Protidiner Alochitokontho
Rampura, Banshree
Dhaka-1205

নিস্তব্ধতা আকাশেহাসিনা হারভীয়া নিস্তব্ধতা আকাশে কাছে আমি জানতে চেয়েছি আমার অপরাধ কি, আকাশ আমাকে জবাব দিয়েছে, তোমার সব চে...
25/10/2026

নিস্তব্ধতা আকাশে
হাসিনা হারভীয়া

নিস্তব্ধতা আকাশে কাছে
আমি জানতে চেয়েছি আমার অপরাধ কি,
আকাশ আমাকে জবাব দিয়েছে, তোমার
সব চেয়ে বড় অপরাধ তুমি মানুষ
চিনতে ভুল করেছো।

তারপর তুমি ভুল মানুষকে আপন ভেবে
খুব বেশি বিশ্বাস করেছো,ভালোবেসেছো এটাই
তোমার সব চেয়ে বড় অপরাধ,
বড় ভুল, যদি পারো সব মায়া ত্যাগ করে
আমার মতো নিস্তব্ধ নীরব হয়ে যাও,

যদি নিজেকে খুব বেশি একা লাগে তবে মধ্যে
রাতে,আমার সীমানায় এসো,কিছু না পারলেও
তোমাকে আমি একটা নীল বেদনার গল্প
শোনাতে পারবো,মনে রেখো আমি আকাশ
কাউকে আঘাত করি না।
কলমেঃ
হাসিনা হারভীয়া
সাহিত্য সম্পাদক
জাতীয় প্রতিদিনের আলোচিত কন্ঠ
রামপুরা, বনশ্রী ঢাকা ১২০৫

দিনাজপুর বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণমাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ...
25/10/2026

দিনাজপুর বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি বিপন্ন মানবতার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে আজমল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাসেম লালুর সভাপতিত্বে ও বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ আমিরুল বাহার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, ঠিকাদার ফজলে আলম শাহিন, মামুন ইসলাম, আলম হোসেন এবং সহকারী শিক্ষক সমিতির সদস্য সচিব আবুল কাশেমসহ আরো অনেকে।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আজমল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান সজল।বক্তারা বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়। বক্তারা মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সুত্রঃ জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ ।।

শেরপুর নালিতাবাড়ীতে হিন্দুধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক ব্যক্তি আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়...
25/10/2026

শেরপুর নালিতাবাড়ীতে হিন্দুধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহন করলেন এক ব্যক্তি

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী এক সেলুন ব্যবসায়ী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন। রবিবার (২৫ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাকে কালিমা পাঠ করান। ইসলাম ধর্ম গ্রহণকারী ওই ব্যক্তির আগের নাম শ্রী গনেশ। আড়াইআনী বাজারে ‘তিথি হেয়ার ড্রেসার’ নামে তার একটি সেলুনের দোকান রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের ফেসবুক আইডির নামও পরিবর্তন করেছেন তিনি। আগে তার ফেসবুক আইডির নাম ছিল ‘শ্রী গণেশ’। বর্তমানে সেখানে নাম পরিবর্তন করে ‘মো. নাসির হোসাইন’ রেখেছেন।নওমুসলিম মো. নাসির হোসাইন ইসলাম ধর্ম গ্রহণের কারণ সম্পর্কে বলেন, ‘ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য, বইপড়ে ও ওয়াজ শুনে আমি আকৃষ্ট হই। এরপর আমার কাছে মনে হয়েছে, একমাত্র ইসলাম ধর্মই সত্য ও সুন্দর। তাই আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি একজন মুসলমান হিসেবে সকল মুসলিম ভাইদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সুত্রঃ জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ ।।

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বর্ণাঢ্য নজরুল সাংস্কৃতিক উৎসবের জমকালো উদ্ববোধনমোঃ নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টারঃদেশজুড়ে বছরব্য...
25/10/2026

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বর্ণাঢ্য নজরুল সাংস্কৃতিক উৎসবের জমকালো উদ্ববোধন

মোঃ নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টারঃদেশজুড়ে বছরব্যাপী ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য নজরুল সাংস্কৃতিক উৎসব। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবের পর্দা ওঠে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও তাঁর অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই আয়োজনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গার সুযোগ্য জেলা প্রশাসক লুৎফুন নাহার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সংশ্লিষ্ট আয়োজক কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি।
​
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। তিনি তাঁর সুদীর্ঘ ও সাবলীল আলোচনায় কবি নজরুল ইসলামের জীবন, তাঁর বিদ্রোহী সত্তা, অনন্য সাহিত্যকর্ম এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এক মনোজ্ঞ ও তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন।

​প্রধান আলোচক বলেন, “কাজী নজরুল ইসলাম কেবল দ্রোহ ও সংগ্রামের কবি নন, তিনি সাম্য, প্রেম, মানবতা ও ঐক্যের মূর্ত প্রতীক। বর্তমান বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কবির দর্শন এবং তাঁর সৃষ্টির বহুমাত্রিক চর্চা সময়ের সবচেয়ে বড় দাবি।”

​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের কবিতা ও গান যুগে যুগে সব নিপীড়িত মানুষের অনুপ্রেরণা জুগিয়ে আসছে। বর্তমান অস্থির ও প্রতিযোগিতাপূর্ণ সময়ে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে নজরুল সাহিত্যের পাঠ অত্যন্ত জরুরি।
​
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। চুয়াডাঙ্গা জেলার প্রায় সবকটি শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন এই উৎসবে অত্যন্ত উৎসাহের সাথে অংশ নিচ্ছে। প্রথম দিনেই শিল্পকলা একাডেমি চত্বরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে পুরো চত্বরটি এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই উৎসব সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। সাত দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিনের আকর্ষণ হিসেবে থাকছে:
​আলোচনা সভা: কবির জীবন ও দর্শনকেন্দ্রিক বিশেষ সেমিনার ও আলোচনা।
​সংগীত ও আবৃত্তি: বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি।
​নৃত্য ও নাটক: নজরুলের গান ও রচনার ওপর ভিত্তি করে আকর্ষণীয় নৃত্যনাট্য এবং তাঁর লেখা বিশেষ নাটক পরিবেশনা।
​বৈচিত্র্যময় পরিবেশনা: হামদ-নাত, কীর্তনসহ নজরুলের বহুমুখী প্রতিভার প্রকাশ ঘটে এমন নানা সাংস্কৃতিক পরিবেশনা।
​
জাতীয় সংবাদমাধ্যম এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ সংস্থাগুলো উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বের সাথে কভার করেছে এবং সরাসরি সম্প্রচার করেছে। এর ফলে চুয়াডাঙ্গার এই সাংস্কৃতিক উৎসবের বার্তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।

​আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে যে, এই সপ্তাহব্যাপী উৎসব চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং সাধারণ মানুষের মাঝে নজরুলপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা আরও সুদৃঢ় করবে। উৎসবের বাকি দিনগুলোতেও সর্বস্তরের জনগণকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে।

সুত্রঃ জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ ।।

চুয়াডাঙ্গার  আলমডাঙ্গায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক মালিকের এক মাসের কারাদণ্ডখন্দকার শাহ আলম মন্টু: চুয়াডাঙ্গার আলমডা...
25/10/2026

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক মালিকের এক মাসের কারাদণ্ড

খন্দকার শাহ আলম মন্টু: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় লোকমান হোসেন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক লুৎফর হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল।প্রশাসন সূত্রে জানা যায়, প্রয়োজনীয় চিকিৎসক-নার্সের ঘাটতি, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রসংক্রান্ত অনিয়মের কারণে ক্লিনিকটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশ অমান্য করে অস্ত্রোপচার পরিচালনার অভিযোগে মালিককে এ দণ্ড দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও পর্যাপ্ত জনবল নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লিনিকটির কার্যক্রম বন্ধ থাকবে।এর আগে শনিবার (২৪ অক্টোবর) ওই ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর সোনিয়া খাতুন (২৮) নামে এক প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা নির্ধারণে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সুত্রঃ জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ ।।

কেরু,র চলতি ২০২৬-২৭ রোপণ মৌসুমে বিরামবিহীন ভাবে এক মাঠ হতে অন্য মাঠে ছুটে বেড়াচ্ছেন এমডি মোঃ রাব্বিক হাসান এফসিএমএ।। জাহ...
25/10/2026

কেরু,র চলতি ২০২৬-২৭ রোপণ মৌসুমে বিরামবিহীন ভাবে এক মাঠ হতে অন্য মাঠে ছুটে বেড়াচ্ছেন এমডি মোঃ রাব্বিক হাসান এফসিএমএ।।

জাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ কেরু এ্যান্ড কোম্পানি( বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৬-২৭ ইং রোপন মৌসুমে আখ রোপন লক্ষ‍্যমাত্রা পূরণে গতকাল রবিবার (২৫ অক্টোবর) বিরামহীনভাবে এক মাঠ হতে অন‍্য মাঠে এক ইউনিট হতে অন‍্য ইউনিটে আখরোপন তদারকি ও চাষি যোগাযোগের জন‍্য ছুটে বেড়াচ্ছেন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ)লি. এর সুযোগ্য ও সুদক্ষ ব‍্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ । তাঁর সঙ্গে উপস্থিত আছেন জিএম (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া ও ডিজিএম (সম্প্রসারণ) মো.মাহবুবুর রহমান। আখ চাষিরা গণমাধ্যম কে বলেন মোঃ রাব্বিক হাসান এফসিএমএ স্যার কেরুতে যোগদান করার পর থেকে আমাদের সব সময় খোঁজ খবর নেই এবং আখচাষ করার জন্য সব সময় উৎসাহ দিয়ে থাকে তার নেতৃত্বে ও দিকনির্দেশনায় সকলের সহযোগিতায় কাঙ্খিত আখরোপন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা আশাবাদী।।

সুত্রঃ জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ ।।

একা চলতে শিখুন হাসিনা হারভীয়া এই পৃথিবীতে একা একা চলতে শিখুননিজের উপর ভরসা রাখুন,মনেরাখবেন এই দুনিয়াতে কেউ কারোরনা,দুমুঠ...
25/10/2026

একা চলতে শিখুন
হাসিনা হারভীয়া

এই পৃথিবীতে একা একা চলতে শিখুন
নিজের উপর ভরসা রাখুন,মনে
রাখবেন এই দুনিয়াতে কেউ কারোর
না,দুমুঠো ভাত খাওয়ানোর পরেও
এই মানুষ খোঁচা দেয়।

কেউ যদি উপকার শিকার না করে তবে
সেই জায়গা দ্রুত ত্যাগ করুন,কারণ
সে কখনোও আপনাকে মূল্য দিবে না,
এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারোর না এটা
ভুলে যাবেন না।

এই পৃথিবীতে যাকেই সবচেয়ে আপন মনে
করবেন,যার ভালো কিছু চাইবেন,সেই
আপনাকে তুচ্ছো মনে করে আঘাতের পর
আঘাত করবে,তাই একা চলতে শিখুন,
কেউ কারোর না।
কলমেঃ
হাসিনা হারভীয়া
সাহিত্য সম্পাদক
জাতীয় প্রতিদিনের আলোচিত কন্ঠ
রামপুরা,বনশ্রী ঢাকা ১২০৫

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে নিষিদ্ধ  সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য তাওহীদুল  বুখারী আটকসুমন হুসাইন, স্টাফ র...
25/10/2026

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য তাওহীদুল বুখারী আটক

সুমন হুসাইন, স্টাফ রিপোর্টারঃচুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মোঃ তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের একজন সদস্য এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে।গতকাল শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকাল সাড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইকরণের সময় তাকে আটক করা হয়।আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আঁদি টাঙ্গাইল এলাকার বাসিন্দা এবং মোঃ আজাদ বুখারীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (আইসি) এস আই মোহাম্মদ তুহিন জানান, তাওহীদুল ইসলামের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুত্রঃ জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ ।।

চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ৫৪ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ।।​মোঃ নাঈম উদ্দীন,স্টাফ রিপোর্টার...
25/10/2026

চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ৫৪ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ।।
​
মোঃ নাঈম উদ্দীন,স্টাফ রিপোর্টারঃচুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। দর্শনা পিওবি এবং আইসিপি পিওবি এলাকায় এই সফল অভিযানগুলো পরিচালিত হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে দীর্ঘদিন ধরে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বিশেষ টহল দল সীমান্তবর্তী দর্শনা ও আইসিপি (ইন্টিগ্রেটেড চেক পোস্ট) সংলগ্ন এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়।​অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চতুর চোরাকারবারিরা তাদের সাথে থাকা অবৈধ মালামাল ঘটনাস্থলেই ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।​উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা বলে ৬ বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে জব্দকৃত মালামালগুলোর সুনির্দিষ্ট ধরন বা বিস্তারিত তালিকা পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।​এ বিষয়ে ৬ বিজিবি কর্তৃপক্ষ কড়া হুশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ মাদকদ্রব্য পাচার, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবির এই কঠোর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।দেশের সীমান্ত সুরক্ষা এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার্থে বিজিবির এমন জিরো টলারেন্স নীতি আরও জোরদার করা হবে।।

সুত্রঃ জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ ।।

চুয়াডাঙ্গার 'দর্শনা ডিলাক্স' ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে: নিহত ৩, আহত ১৬ জন।মোঃ নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টারঃঢ...
24/10/2026

চুয়াডাঙ্গার 'দর্শনা ডিলাক্স' ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে: নিহত ৩, আহত ১৬ জন।

মোঃ নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টারঃঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স' পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলতে গিয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের রেলিং ভেঙে পাশের পানিভর্তি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান/শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার খবর পেয়েই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৩ জনের নিথর দেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিনি হলেন চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুই নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী গুরুতর ও সাধারণ আহত হয়েছেন। উদ্ধারকারী দল ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ১১ জনকে চিকিৎসার জন্য দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া সামান্য আহত ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।আহত যাত্রীরা মূলত চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা। পরিচয় পাওয়া আহতরা হলেন:

চুয়াডাঙ্গা ও দামুড়হুদা অঞ্চল: হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), সন্দীপন বসু (৪০), অনিফিন (১৭) এবং বোরহান উদ্দিন (৫৫)।
জীবননগর এলাকা: ইমরান (২৭), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮) ও হাসিব (২২)।
মেহেরপুর (মুজিবনগর): গিলবাড সরকার (৫৫) ও তরিকুল ইসলাম (৩৬)।ঝিনাইদহ (মহেশপুর): রফিকুল ইসলাম (৩৫) ও তিশা (২৪)।অন্যান্য জেলা: মাগুরা সদরের রায়হান (২১) এবং ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০)।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গভীর রাতে দর্শনা ডিলাক্সের বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা চালান বাসচালক। এসময় বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের শক্তিশালী সুরক্ষা রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে রাস্তার পাশের গভীর পানিভর্তি খাদে পড়ে যায়।ঘটনার পর পর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

সুত্রঃ জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিদিনের আলোচিত কণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category