21/05/2025
গল্প: "শেষ চিঠি"
রিফাতের মা ছোটবেলায় মারা গিয়েছিলেন। তখন সে মাত্র ছয় বছরের। তার বাবাই ছিলেন সবকিছু—মা, বন্ধু, শিক্ষক। কিন্তু বাবা ছিলেন একটু গম্ভীর প্রকৃতির। ভালোবাসতেন প্রচণ্ড, কিন্তু প্রকাশ করতেন না।
রিফাত বড় হতে থাকে। কলেজে ভর্তি হয়ে অন্য শহরে চলে যায়। ব্যস্ত হয়ে পড়ে পড়াশোনা, বন্ধুবান্ধব আর নিজের জীবন নিয়ে। বাবাকে মাঝে মাঝে ফোন করলেও, আগের মতো চিঠি লেখা বন্ধ করে দেয়। বাবা চিঠি লিখতেন, কিন্তু রিফাত সেগুলো পড়ে রেখে দিত—ভেবে যে পরে পড়বে।
একদিন হোস্টেলে খবর এল—বাবা আর নেই।
রিফাত ছুটে যায় বাড়ি। পুরোনো বাক্স খুলে দেখে, বাবা লিখে গেছেন শত শত চিঠি—প্রতিটা চিঠিতে শুধু একটা কথাই থাকত:
"বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য গর্বিত।"
চোখের পানি ধরে রাখতে পারেনি রিফাত। জীবনে অনেক কিছু বলা যায় না ঠিক সময়ে, কিন্তু কিছু অনুভূতি চিরকাল বেঁচে থাকে শব্দের আড়ালে।