04/03/2025
আসসালামু আলাইকুম। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। তাই রমজানের ইবাদত অত্যান্ত মহিমান্বিত হিসাবে গণ্য হয়। আজকে রেনডমলি ৫ টি হাদিস সংগ্রহ করে আপনাদের নিকট উপস্থাপন করছি। চাইলে পোস্টটি শেয়ার করতে পারেন যাতে অন্যরাও হাদিসগুলো সম্পর্কে জানতে পারে।
১. নিয়তের গুরুত্ব
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"নিশ্চয়ই সমস্ত কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভর করে। প্রত্যেক ব্যক্তি তাই পাবে, যা সে নিয়ত করেছে।"
(সহিহ বুখারি: ১, সহিহ মুসলিম: ১৯০৭)
২. ভালো ব্যবহার
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যার আচার-আচরণ সর্বোত্তম।"
(সহিহ বুখারি: ৩৫৫৯, সহিহ মুসলিম: ২৩২১)
৩. দুনিয়া ভালোবাসার ক্ষতি
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে, সে তার আখিরাতের ক্ষতি করে। আর যে আখিরাতকে ভালোবাসে, সে দুনিয়ার ক্ষতি করে। সুতরাং ক্ষণস্থায়ী (দুনিয়ার) পরিবর্তে স্থায়ী (আখিরাত) গ্রহণ করো।"
(মুসনাদ আহমাদ: ২৩৬৩০)
৪. ঈমানের পূর্ণতা
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে, তা তার ভাইয়ের জন্যও ভালোবাসে।"
(সহিহ বুখারি: ১৩, সহিহ মুসলিম: ৪৫)
৫. জান্নাতে যাওয়ার সহজ উপায়
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝের (জিহ্বা) এবং দুই পায়ের মাঝের (লজ্জাস্থান) হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব।"
(সহিহ বুখারি: ৬৪৭৪)