A Person Speech

A Person Speech I try to write some facts and important things from news. I write about what I think and what I learn from real life.

I will try to highlight the beautiful moments of my life.

**Welcome To my page** I will try to highlight the beautiful moments of my life.

★May Allah bless all★

22/04/2026

বিচার বিভাগ (অর্থ্যাৎ আদালতের বিচারব্যবস্হা) "নির্বাহী বিভাগ" (অর্থ্যাৎ সংসদীয় প্রধানমন্ত্রী) থেকে যতদিন স্বাধীন হবে না।ততদিন গ্যাংস্টার, খুনী, মাফিয়া ও মাদক সম্রাটদের মতো আসামীরাও এমপি, মন্ত্রী হতে পারবে সহজে।

বিচার ব্যবস্থা ভঙ্গুর থাকায় হাজারো অন্যায়,জুলুম ও অত্যাচারের শিকার হয়েও সঠিক বিচার পাওয়া যায় না।

কারো মৃত্যুতে কেউ বলবে "আলহামদুলিল্লাহ" আর কেউ পড়বে "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"। সবটাই নির্ভর করে প্রত্যেকটা...
18/12/2025

কারো মৃত্যুতে কেউ বলবে "আলহামদুলিল্লাহ" আর কেউ পড়বে "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"। সবটাই নির্ভর করে প্রত্যেকটা মানুষের করে/রেখে যাওয়া কৃর্তকর্মের ফলস্বরুপ।

মৃত্যু অবধারিত সত্য।
বিপ্লবীদের মৃত্যু হয় না, ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়।
উনারা মরেও অমর হয়ে থাকে,অনুপ্রেরণা ও সংগ্রামী প্রতীক হয়ে থাকে সকলের মাঝে। এ অনুপ্রেরণাকে ধারণ করেই নতুন বিপ্লবের সূচনা হয়,হচ্ছে,হবে।

ওসমান হাদি: " ইনকিলাব জিন্দাবাদ "✊

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন🤲

02/12/2025

হঠাৎ টাকা পাওয়া মানুষগুলো সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে— কারণ তারা টাকার গরমে ভুলে যায় মানুষের সাথে কথা বলার ভাষা, ব্যবহার করার আদব, এমনকি নিজের আসল অবস্থানও।
টাকা চরিত্র বদলায় না…শুধু চরিত্রের আসল রূপটা আরও স্পষ্ট করে দেয়।

16/09/2025

স্বৈরাচার পতনে পুলিশের গুলির সামনে নিরংকুশ সংগ্রাম চালিয়ে যাওয়া যতটা সহজ। কিন্তু প্রবাসে এসে বাঙ্গালী তেলবাজ আর ছোগলখোরদের ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসা তার থেকেও বেশি কঠিন।

02/09/2025

৪০% ভোটে ১০০% ক্ষমতা – আমাদের গণতন্ত্রের ভয়াবহতম বিপর্যয়!

🔹 বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো রাজনৈতিক দল ৪৯% এর বেশি ভোট পায়নি। অথচ সেই দলই সংসদে গিয়ে একচেটিয়াভাবে দাবি করে—
“আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি।”

❓কিন্তু প্রশ্ন হলো— বাকি ৫১% মানুষ যারা তাদের বিপক্ষে ভোট দিয়েছে, তাদের মতামত কোথায়?
❓এই ৫১% জনগণ কি মানুষ নয়? তাদের ভোট কি দেশের ভবিষ্যতের জন্য অপ্রাসঙ্গিক?



বর্তমান নির্বাচন ব্যবস্থার ভয়াবহতা

▪️ বাস্তবতা হলো— মাত্র ৪০-৪৯% ভোট নিয়েই একটি দল সংসদে গিয়ে—
• নতুন আইন প্রণয়ন করে,
• সংবিধান পরিবর্তন করে,
• রাষ্ট্রের সব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেয়।

এরচেয়ে অগণতান্ত্রিক, অবিচারপূর্ণ নির্বাচন ব্যবস্থা পৃথিবীর আর কোথাও নেই।



কেন PR (Proportional Representation) প্রয়োজন?

১️⃣ গণতন্ত্রের মূলনীতি হলো— জনগণের প্রতিটি মতামতকে সমান গুরুত্ব দেওয়া। কিন্তু বর্তমান ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট (FPTP) ব্যবস্থায় ৫১% মানুষের ভোট কার্যত ডাস্টবিনে চলে যায়। PR এই সমস্যার সমাধান করে।

২️⃣ উন্নত বিশ্বে PR এর সফলতা: জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, জাপান, দক্ষিণ কোরিয়া— প্রায় সব উন্নত গণতন্ত্রেই PR বা মিশ্র ব্যবস্থা চালু আছে। ফলে—
• কোনো দল এককভাবে ক্ষমতার দখলদার হতে পারে না,
• ক্ষমতার ভারসাম্য তৈরি হয়,
• জবাবদিহিতা নিশ্চিত হয়।

৩️⃣ বাংলাদেশে অভিজ্ঞতা: ইতিহাস বারবার প্রমাণ করেছে— এক দল ক্ষমতায় এলেই তারা রাষ্ট্রযন্ত্রকে নিজেদের দখলে নিয়ে নেয়।
👉 এই রাজনৈতিক একচ্ছত্রতা ভাঙতে হলে PR ছাড়া কোনো বিকল্প নেই।



যারা PR এর বিরোধিতা করে, তারা কী চায়?

🔻 তারা বলে— “PR আমাদের দেশের জন্য উপযুক্ত নয়।”
কিন্তু প্রশ্ন হলো— কোন দেশে PR একদিনে উপযুক্ত হয়ে গিয়েছিল?
➡️ সব দেশেই ধীরে ধীরে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে PR চালু হয়েছে, এবং সময়ের সাথে তা পরিপক্ক হয়েছে।

🔻 তারা বলে— “PR আনলে অস্থিতিশীলতা হবে।”
➡️ বাস্তবতা হলো, অস্থিতিশীলতা হচ্ছে একদলীয় দখলদারিত্বের কারণে।
➡️ PR চালু হলে ক্ষমতা ভাগাভাগি হবে, আর কোনো দল ইচ্ছেমতো সংবিধান ও আইন নিয়ে ছেলেখেলা করতে পারবে না।

📌 সত্য হলো— যারা PR এর বিপক্ষে, তারা আসলে ৪০%-এর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চায়। তারা গণতন্ত্র নয়, ক্ষমতার একচেটিয়া রাজনীতি রক্ষা করছে।



সম্ভাব্য সংস্কার: উচ্চকক্ষ (Upper House)

বর্তমান নিম্নকক্ষে হয়তো সরাসরি PR চালু করা কঠিন হতে পারে। তবে—
✅ একটি উচ্চকক্ষ (Upper House) গঠন করে সেখানে PR ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে।
✅ সংরক্ষিত আসনগুলোতেও PR চালু করা সম্ভব।

এর ফলে—
• জনগণ তাদের প্রার্থীকে ভোট দিতে পারবে,
• যারা হেরে যাবে তাদের ভোটও নষ্ট হবে না,
• রাষ্ট্রের নীতি, আইন, সংবিধান সংশোধন— সবকিছুতে সবার মতামত প্রতিফলিত হবে।



উচ্চকক্ষের মূল দায়িত্ব
• সংবিধান সংস্কার বা পরিবর্তন
• আইন প্রণয়ন ও সংশোধন
• সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ

👉 এসব ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করতে হবে।
অন্যথায়, যত সংস্কারই হোক না কেন, আবারও একটি দলের হাতে রাষ্ট্রযন্ত্রের সব ক্ষমতা কেন্দ্রীভূত হবে।
ফলে গণতন্ত্র নয়, বরং একদলীয় স্বৈরতন্ত্রই বারবার ফিরে আসবে।



উপসংহার

বাংলাদেশের জনগণ বারবার দেখেছে— মাত্র ৪০% ভোট পেয়ে কোনো দল ১০০% ক্ষমতা ভোগ করে, আর ৫১% মানুষের ভোট ডাস্টবিনে চলে যায়।
এটি গণতন্ত্র নয়, একদলীয় স্বৈরতন্ত্রের মুখোশ।

👉 এখন সময় এসেছে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন করার।
👉 PR ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়।

সংগ্রহীত 👉@হাসনাত_আবদুল্লাহ

21/08/2025

সংগ্রামের পূর্বে শত্রু থাকে একজন এবং শএুকে সহজে চেনাও যায়। কিন্তু সংগ্রামের পর শএুর সংখ্যা গণনাও করা যায় না আর সহজে বুঝাও যায় না ; কে আসলেই শএু আর কে প্রকৃত বন্ধু।

এজন্য সংগ্রামী নেতা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্বৈরাচার হয়ে উঠলে জুলাই বা আগষ্ট এর দিনগুলো আবারো ফিরবে ঠিকই কিন্তু বাংলাদেশের অস্তিত্ব ঘোরেফিরে এক জায়গায়ই আটকানো- চাঁদাবাজি,দুর্নীতি,খুন,ধর্ষণ,ক্ষমতার অপব্যবহার।

" সাধারণ মানুষ মরবে,ভোগবে,নিপিড়ীত-শোষিত হবে কিন্তু এই সিস্টেমটার ভাগ্য বদলাতে দিবে না কেউই"

06/04/2025

মানুষ বাঁচে অপেক্ষায়।
আর অপেক্ষা বাঁচে আশায়।।

21/03/2025

আপনার অবর্তমানে আপনার প্রিয়তমা যে শুধু আপনারই থাকবে।এমন নিশ্চয়তা আপনার প্রিয়তমা নিজেও দিতে পারবে নাহ।
কারণ বর্তমান যুগটাই এমন।।

11/11/2024

মানুষ আসে,মানুষ যায় কিন্তু তাদের চিন্তা ধারা ও কর্মকান্ডগুলো থেকে যায়।

A Person Speech

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Person Speech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A Person Speech:

Share