28/09/2022
মুক্ত বাতাসের খোঁজে ...
১৮ বছরের এক তরুণ । সদা হাস্যোজ্জ্বল ।
কাউকে বুঝতে দেয় না এই হাসিমুখের আড়ালে সে কতটা কষ্ট বয়ে বেড়াচ্ছে । কতটা ঘৃণা সে করে নিজেকে । বহুদিন আগে সে এক ভুল করেছিল — হস্তমৈথুন আর পর্নোগ্রাফির অন্ধকার জগতে পা বাড়িয়ে । তারপর কীভাবে সেই অন্ধকার , অভিশপ্ত জীবন থেকে সে বেরিয়ে এল , শ্বাস নিল মুক্ত বাতাসে ?
আমার যখন ১৩ বছর বয়স , তখন একদিন হঠাৎ করেই হস্তমৈথুন বিষয়টা আবিষ্কার করে ফেললাম । প্রথম প্রথম আমি জানতামই না এটা খারাপ কিছু । মাঝেমধ্যেই করতাম । মাস দুয়েকের মধ্যে আমি হস্তমৈথুনে পুরােপুরি অভ্যস্ত হয়ে গেলাম । প্রতিদিন একবার তাে বটেই , মাঝে মাঝে দিনে তিন - চার বার করে হস্তমৈথুন করতাম । আমি ছােটবেলা থেকেই ভদ্র ছেলে ছিলাম , যাকে বলে “ গুড বয় ” । মেয়েদের সব সময় সম্মানের দৃষ্টিতে দেখতাম । আমার পরিবার থেকেও আমাকে এটাই শেখানাে হয়েছিল । কিন্তু হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যাবার পর আমার মধ্যে আমূল একটা পরিবর্তন এসে গেল । পরিবর্তনটা যে নেতিবাচক সেটা বলাই বাহুল্য ।
আমি মেয়েদের অন্য চোখে দেখা শুরু করলাম । আমার আশেপাশের মেয়েদের , যেমন আমার ক্লাসমেট , প্রতিবেশিনী , স্কুলের ম্যাম এদের নিয়ে আমি সেক্স ফ্যান্টাসিতে ভুগতাম । আমার এই ফ্যান্টাসিগুলাে এতটাই জঘন্য ছিল যে , সেগুলাে মনে হলে আমার এখন বমি আসে । আমি অবাক হয়ে ভাবি , কীভাবে আমি , এই আমি এত বাজেভাবে চিন্তা করতাম ! প্রতিবার হস্তমৈথুন করার সময় এসব মহিলাদের নিয়ে চিন্তা করতাম । পত্রিকার বিনােদন পেইজ , ম্যাগাযিনের মডেল , নায়িকাদের ছবি , মিউযিক ভিডিও আমাকে বেশি বেশি হস্তমৈথুন করতে বাধ্য করত ।
এভাবে দু - বছর কেটে গেল । হস্তমৈথুন শুরু করার আগে আমি খুবই এনারজেটিক ছেলে ছিলাম । বিভিন্ন আউটডাের স্পাের্টসে নিয়মিত অংশগ্রহণ করতাম । কিন্তু আস্তে আস্তে আমি এসবে উৎসাহ হারিয়ে ফেললাম । একসময় খেলাধুলা বলতে গেলে ছেড়েই দিলাম । সব সময় দুর্বলতা অনুভব করতাম । আমার শরীরের ওজন আশঙ্কাজনকভাবে কমে যেতে শুরু করল ।
শুরুর দিনগুলােতে হস্তমৈথুনে আমি প্রচুর মজা পেতাম। কিন্তু এই সময়টাতে প্রতিবার হস্তমৈথুন করার পর আমার মধ্যে প্রচণ্ড খারাপ লাগা কাজ করত । আদিগন্ত বিস্তৃত বিষন্নতা আমাকে গ্রাস করত । আমি ধীরে ধীরে বুঝতে শুরু করলাম । হস্তমৈথুন আমার জন্য ক্ষতিকর , এটা আমার ছেড়ে দেয়া উচিত । কিন্তু আমি কিছুতেই ছাড়তে পারছিলাম না । নিজেকে প্রচুর ঘৃণা করতাম ।
১৮ বছর বয়সটা আমার জীবনের সবচেয়ে কালাে অধ্যায় । এ সময়টাতে দিনে প্রায় ২/৩ বার করে হস্তমৈথুন করতাম । পথেঘাটে মেয়েদের টাইট , আঁটসাঁট পােশাক , তাদের চলাফেরা , অঙ্গভঙ্গি , পত্রিকার বিনােদন পেইজ , ম্যাগাযিনে নায়িকাদের খােলামেলা ছবি , আইটেম সং , আমাকে পাগল করে তুলত । আমি যেন একটা পশুতে পরিণত হতাম । মনে হতাে এখন , এ মুহূর্তে যেকোনাে মূল্যে আমার একটা শরীর চাই ; নারীর শরীর , হােক সে রাস্তার পতিতা । ১৩ বছর বয়স থেকে হস্তমৈথুনে অভ্যস্ত হলেও আমার সৌভাগ্য আমি তখনাে পর্ন ভিডিওতে আসক্ত হইনি । ১৮ বছর বয়সে এক বন্ধুর মাধ্যমে আমি “ চটিবই ” এর খোঁজ পেয়ে যাই । রাত জেগে , ক্লাসের পড়া বাদ দিয়ে , এমনকি ক্লাসেও লুকিয়ে লুকিয়ে চটি পড়তাম এবং অতি অবশ্যই প্রতিবার চটি পড়ার পর হস্তমৈথুন করতাম । এমন বাজে অবস্থা হয়েছিল যে , আমি রমাদ্বান মাসে রােজা রাখা অবস্থাতেও চটি পড়তাম এবং হস্তমৈথুন করতাম।
আমার পড়াশােনা শিকেয় উঠল , স্বাস্থ্য ভয়ানকভাবে ভেঙে পড়ল , চুল পড়তে শুরু করল , সেই সাথে ভয়ানক মাথাব্যথা ।
চটিগল্প আমার চিন্তাজগতকে পুরােপুরি কলুষিত করে দিলাে । ক্লাসের ম্যাম , বাসার কাজের মেয়ে , প্রতিবেশিনী , ক্লাসের সহপাঠিনী , এমনকি আমার অনেক মেয়ে কাযিন , ফুপু , মামি এদের নিয়েও সেক্স ফ্যান্টাসিতে ভুগতাম । চটিগল্পে পড়া কাহিনিগুলাে বাস্তব জীবনে প্রয়ােগ করার চিন্তা করতাম । আশপাশ দিয়ে কোনাে মেয়ে গেলেই আমি তাকে নিয়ে বাজে চিন্তা করা শুরু করতাম । আমার আশেপাশের কোনাে মেয়েই আমার ফ্যান্টাসির নায়িকা হওয়া থেকে রেহাই পেত না ।
অনেক আগে থেকেই আমাকে বিষন্নতা পেয়ে বসেছিল , এবার যেন বিষাদসিন্ধুতে হাবুডুবু খেতে থাকলাম । বিষন্নতা দূর করার উপায় হিসেবে প্রচুর গান শুনতাম । কিন্তু এতে অল্প কিছু সময়ের জন্য ভালাে লাগলেও পরে আবার ভয়াবহ বিষন্নতায় আক্রান্ত হয়ে পড়তাম । এই ভয়াবহ সময়টাতে এমন কাউকে আমার পাশে দরকার ছিল , যে আমার সব কথাগুলাে মনােযােগ দিয়ে শুনবে , আমার কষ্টগুলাে ভাগ করে নেবে , আমাকে সাহায্য করবে এ অভিশপ্ত জীবন থেকে বের হয়ে আসতে । কিন্তু লজ্জার কারণে এবং আমার এই ভয়াবহ অন্ধকারের গল্প শুনলে আমাকে কতটা ঘৃণা করবে এই ভেবে আমি কাউকে কিছু বলতে পারতাম না । সবার সাথে হাসিমুখে অভিনয় করে চলতাম । কাউকে বুঝতে দিতাম না এ ১৮ বছরের ছেলেটার জীবন কতটা অভিশপ্ত , প্রতিটি দিন তার হৃদয়টা কীভাবে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে হস্তমৈথুন আর চটি নামক অভিশাপ ।
তার কিছুদিন পর আমি পর্ন ভিডিওতে আসক্ত হয়ে গেলাম । প্রথম দিকে নারী পুরুষের পশুর মতাে যৌনমিলন দেখে বমি আসত । কিন্তু কয়েকদিনের ভেতরেই আমার কাছে এগুলাে স্বাভাবিক হয়ে গেল । সফটপর্ন ছেড়ে আমি ধীরে ধীরে হার্ডকোর পর্ন দেখা শুরু করলাম । জীবন আমার কাছে অসহ্য মনে হতাে । নিজেকে খুব ঘৃণা করতাম । সবকিছু ছেড়ে পালিয়ে বাঁচতে চাইতাম । চাইতাম এ অন্ধকার কলুষিত জীবন থেকে বেরিয়ে মুক্ত বাতাসে শ্বাস নিতে ।
এক - দেড় বছর পার হয়ে গেল । আমি তখনাে হস্তমৈথুনে আসক্ত । পর্ন দেখা বন্ধ করার জন্য প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করি , আর পরাজিত হই । হঠাৎ একদিন । আপনাদের লেখাগুলাে চোখে পড়ল ( লস্ট মডেস্টি ব্লগের লেখা ) । আমি যেন এক অমূল্য রত্নভান্ডারের সন্ধান পেলাম । আপনাদের লেখা আমাকে খুব প্রভাবিত করল । হস্তমৈথুন করার ইচ্ছে জাগলেই আপনাদের লেখাগুলাে পড়তাম । আপনাদের কথামতাে প্রচুর পরিমাণ দু’আ করতাম আল্লাহর ( ﷻ ) কাছে । একটা টার্গেট ঠিক করে নিয়েছিলাম — আগামী এক সপ্তাহ ইন শা আল্লাহ্ পর্ন ভিডিও দেখব না , হস্তমৈথুন করব না ।
আলহামদুলিল্লাহ ,